হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভোটার তালিকায় বর্তমানে ১৬ লাখ মৃত ভোটার রয়েছে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন


কক্সবাজার, ২৩ ফেব্রুয়ারি – প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আগে জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন; রাজনৈতিক দলগুলোর এ বিতর্কে আমরা (ইসি) যেতে চাই না। আপাতত নির্বাচন কমিশনের প্রথম লক্ষ্য একটি নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ। বর্তমান তালিকায় ১৬ লাখ মৃত ভোটার রয়েছে। তাদের বাদ দিয়ে আপডেট তালিকা আগামী জুনে প্রচার হতে পারে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সবার সম্পৃক্ততা ও সহযোগিতায় একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কোনো অন্যায় চাপ দেবে না। কোনো অন্যায় সিদ্ধান্ত দেবে না।

সিইসি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দুটো ডেটলাইন দিয়েছে। ডিসেম্বরের মধ্যে বা বড় রিফর্ম হলো জুনের মধ্যে নির্বাচন হবে। এতে মৃত ভোটার, নতুন ভোটারের সংখ্যা বাড়বে। আগামী নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা জুন নাগাদ পাওয়া যাবে।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) শাকিল আহেমদ, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, কক্সবাজার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, সব অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভোটার তালিকায় বর্তমানে ১৬ লাখ মৃত ভোটার রয়েছে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভোটার তালিকায় বর্তমানে ১৬ লাখ মৃত ভোটার রয়েছে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজার, ২৩ ফেব্রুয়ারি – প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আগে জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন; রাজনৈতিক দলগুলোর এ বিতর্কে আমরা (ইসি) যেতে চাই না। আপাতত নির্বাচন কমিশনের প্রথম লক্ষ্য একটি নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ। বর্তমান তালিকায় ১৬ লাখ মৃত ভোটার রয়েছে। তাদের বাদ দিয়ে আপডেট তালিকা আগামী জুনে প্রচার হতে পারে।রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।প্রধান নির্বাচন কমিশনার বলেন, সবার সম্পৃক্ততা ও সহযোগিতায় একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কোনো অন্যায় চাপ দেবে না। কোনো অন্যায় সিদ্ধান্ত দেবে না।সিইসি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দুটো ডেটলাইন দিয়েছে। ডিসেম্বরের মধ্যে বা বড় রিফর্ম হলো জুনের মধ্যে নির্বাচন হবে। এতে মৃত ভোটার, নতুন ভোটারের সংখ্যা বাড়বে। আগামী নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা জুন নাগাদ পাওয়া যাবে।জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) শাকিল আহেমদ, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, কক্সবাজার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, সব অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×