হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা: আইএসপিআর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৫ অপরাহ্ন

আইএসপিআর হামলার তথ্য জানিয়েছে। ছবি: সংগৃহীত
কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান ঘাঁটির পাশের সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে।

গত কয়েক দিন ধরেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্বেগজনক অবনতি হয়েছে। এতে সরকারের পাশাপাশি উদ্বিগ্ন সাধারণ মানুষ। সরকার পরিস্থিতি সামাল দিতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

রোববার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর বারিধারার বাসায় জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। তারা প্রচুর টাকা খরচ করছে। দেশ থেকে স্থানান্তর হওয়া টাকা ফিরিয়ে এনে এদেরকে কঠোর হস্তে দমন করা হবে। আমি আওয়ামী দোসরদের ঘুম হারাম করে দেব। কোথাও কোনো স্থান পাবে না তারা।

সোমবার থেকে পরিস্থিতি ভালো হবে আশা ব্যক্ত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। কার্যকর করতে না পারলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা: আইএসপিআর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা: আইএসপিআর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৫ অপরাহ্ন
Print Image
আইএসপিআর হামলার তথ্য জানিয়েছে। ছবি: সংগৃহীত কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান ঘাঁটির পাশের সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। গত কয়েক দিন ধরেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্বেগজনক অবনতি হয়েছে। এতে সরকারের পাশাপাশি উদ্বিগ্ন সাধারণ মানুষ। সরকার পরিস্থিতি সামাল দিতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে। রোববার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর বারিধারার বাসায় জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। তারা প্রচুর টাকা খরচ করছে। দেশ থেকে স্থানান্তর হওয়া টাকা ফিরিয়ে এনে এদেরকে কঠোর হস্তে দমন করা হবে। আমি আওয়ামী দোসরদের ঘুম হারাম করে দেব। কোথাও কোনো স্থান পাবে না তারা। সোমবার থেকে পরিস্থিতি ভালো হবে আশা ব্যক্ত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। কার্যকর করতে না পারলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×