ঢাাকা, ২৪ ফেব্রুয়ারি – গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন হাসান আল মামুন। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের চীন সফরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
এতে বলা হয়, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন রাশেদ খান। তাই দলের উচ্চতর পরিষদের সিদ্ধান্তে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হলো।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৪ ফেব্রুয়ারি ২০২৫




মন্তব্য করুন