হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় জামায়াতের সেক্রেটারীর উপর হামলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২ মার্চ ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

কক্সবাজারের পেকুয়ায় জামায়াতে ইসলামী বাংলাদেশ পেকুয়া উপজেলা শাখার সেক্রেটারী পল্লী চিকিৎসক নুরুল কবির এর উপর হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। এসময় মুখোশ পরিহিত দূর্বৃত্তরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের এবিসি আঞ্চলিক মহাসড়কের বাজার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে জামায়েত নেতা পল্লী চিকিৎসক নুরুল কবির বাদী হয়ে পেকুয়া থানায় সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেন।

জানাগেছে, ওইদিন রাতে জালিয়ার চাং রাস্তার মাথা পুরাতন ইউপি পরিষদের সামনে একটি শালিসি বৈঠক শেষে বাড়ি ফিরছিলেন পেকুয়া উপজেলা শাখার জামায়েত ইসলামির সেক্রেটারী নুরুল কবির। তাঁর বাড়ি টইটংয়ের বাজার পাড়া। এবিসি মহাসড়কের আব্দু রশিদের বাড়ি সংলগ্ন কালভার্টের ওপর পথরোধ করে তাকে। এসময় হকিস্টিক দিয়ে ব্যাপক মারধর করে। পরে হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে সটকে পড়ে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

এ ব্যাপারে জামায়েত ইসলামি বাংলাদেশ পেকুয়া উপজেলা শাখার সেক্রেটারী ও পল্লী চিকিৎসক নুরুল কবির বলেন, রাতে পুরাতন ইউপি পরিষদের সামনে আমরা কয়েকজন শালিসি বৈঠক ছিলাম। বৈঠকে টইটং ইউপির সাবেক চেয়ারম্যান জেডএম মোসলেম উদ্দিনও ছিল। বৈঠক শেষ করে হেঁটে বাড়ি ফিরছিলাম। যাওয়ার সময় এবিসি মহাসড়কে একটি মোটরসাইকেল কয়েকবার ঘুরাঘুরি করছে। মোটরসাইকেলে দুইজন ছিল।

বাড়ির কাছাকাছি স্থানে পৌঁছলে মোটরসাইকেলটি সামনে এসে গতিরোধ করে। একজনের হাতে ধারালো ছোরা ও অন্যজনের হাতে হকিস্টিক ছিল। হকিস্টিক দিয়ে আমাকে এলোপাতাড়ি পেঠাতে থাকে। আমার কাছে দুটি মোবাইল ছিল। একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। আমি তাৎক্ষণিক ফোনে মোসলেম উদ্দিন চেয়ারম্যানকে বিষয়টি জানালে তাঁরা হামলাকারীদের সড়কে আটকানোর চেষ্টা করে। তবে তাঁরা ব্যর্থ হয়েছে।

তিনি আরো বলেন, এটা পরিকল্পিত হামলা। আমাকে প্রাণনাশের চেষ্টা চালিয়েছে। আমার ধারণা শালিসি বৈঠক চলাকালীন সময়ে আমাকে তাঁরা নজরদারি রাখছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, জামায়াত নেতা নুরুল কবির থানায় জিডি করেছেন। হামলার ঘটনার বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।
###

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় জামায়াতের সেক্রেটারীর উপর হামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় জামায়াতের সেক্রেটারীর উপর হামলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২ মার্চ ২০২৫, ১১:১৪ অপরাহ্ন
Print Image
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:: কক্সবাজারের পেকুয়ায় জামায়াতে ইসলামী বাংলাদেশ পেকুয়া উপজেলা শাখার সেক্রেটারী পল্লী চিকিৎসক নুরুল কবির এর উপর হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। এসময় মুখোশ পরিহিত দূর্বৃত্তরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের এবিসি আঞ্চলিক মহাসড়কের বাজার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে জামায়েত নেতা পল্লী চিকিৎসক নুরুল কবির বাদী হয়ে পেকুয়া থানায় সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেন। জানাগেছে, ওইদিন রাতে জালিয়ার চাং রাস্তার মাথা পুরাতন ইউপি পরিষদের সামনে একটি শালিসি বৈঠক শেষে বাড়ি ফিরছিলেন পেকুয়া উপজেলা শাখার জামায়েত ইসলামির সেক্রেটারী নুরুল কবির। তাঁর বাড়ি টইটংয়ের বাজার পাড়া। এবিসি মহাসড়কের আব্দু রশিদের বাড়ি সংলগ্ন কালভার্টের ওপর পথরোধ করে তাকে। এসময় হকিস্টিক দিয়ে ব্যাপক মারধর করে। পরে হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে সটকে পড়ে। এ ব্যাপারে জামায়েত ইসলামি বাংলাদেশ পেকুয়া উপজেলা শাখার সেক্রেটারী ও পল্লী চিকিৎসক নুরুল কবির বলেন, রাতে পুরাতন ইউপি পরিষদের সামনে আমরা কয়েকজন শালিসি বৈঠক ছিলাম। বৈঠকে টইটং ইউপির সাবেক চেয়ারম্যান জেডএম মোসলেম উদ্দিনও ছিল। বৈঠক শেষ করে হেঁটে বাড়ি ফিরছিলাম। যাওয়ার সময় এবিসি মহাসড়কে একটি মোটরসাইকেল কয়েকবার ঘুরাঘুরি করছে। মোটরসাইকেলে দুইজন ছিল। বাড়ির কাছাকাছি স্থানে পৌঁছলে মোটরসাইকেলটি সামনে এসে গতিরোধ করে। একজনের হাতে ধারালো ছোরা ও অন্যজনের হাতে হকিস্টিক ছিল। হকিস্টিক দিয়ে আমাকে এলোপাতাড়ি পেঠাতে থাকে। আমার কাছে দুটি মোবাইল ছিল। একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। আমি তাৎক্ষণিক ফোনে মোসলেম উদ্দিন চেয়ারম্যানকে বিষয়টি জানালে তাঁরা হামলাকারীদের সড়কে আটকানোর চেষ্টা করে। তবে তাঁরা ব্যর্থ হয়েছে। তিনি আরো বলেন, এটা পরিকল্পিত হামলা। আমাকে প্রাণনাশের চেষ্টা চালিয়েছে। আমার ধারণা শালিসি বৈঠক চলাকালীন সময়ে আমাকে তাঁরা নজরদারি রাখছে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, জামায়াত নেতা নুরুল কবির থানায় জিডি করেছেন। হামলার ঘটনার বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। ###

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×