
ঢাকা, ১২ মার্চ – দুর্নীতি দমন কমিশনের (দুদক) মতো রেশন সুবিধা চান সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এজন্য বুধবার (১২ মার্চ) খাদ্য উপদেষ্টার কাছে চিঠি দিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।
পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের সই করা চিঠিতে বলা হয়, বিভিন্ন সময়ে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটির দিনসহ অফিস সময়ের পরও অতিরিক্ত কাজ করতে হয়। এ জন্য সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অতিরিক্ত আর্থিক কোনো সুবিধা অর্থাৎ রেশন কিংবা সচিবালয় ভাতা দেওয়া হয় না।
কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি
অন্যদিকে বিভিন্ন দপ্তর/অধিদপ্তর/সংস্থার প্রায় ৮ লাখ সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী রেশনের পাশাপাশি বিশেষ/ঝুঁকিভাতাও পাচ্ছেন। ফলে তাদের সঙ্গে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের চরম বৈষম্য সৃষ্টি হয়েছে।
২০২০ সালে এ সুবিধা দিতে তৎকালীন খাদ্যমন্ত্রীর কাছে পরিষদের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল এবং করোনা পরিস্থিতি বিবেচনায় তখন এ প্রস্তাব নাকচ করে দেওয়া হয় বলে জানিয়েছে সংযুক্ত পরিষদ।
চিঠিতে আরও বলা হয়, এরই মধ্যে প্রায় ৪ বছর অতিবাহিত হয়ে গেছে। তাছাড়া ২০১৫ সালে জাতীয় বেতনস্কেল দেওয়ার পর প্রায় ১০ বছর অতিবাহিত হলেও আর কোনো বেতনস্কেল জারি না হওয়ায় বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে স্বল্প আয়ের সচিবালয়ের কর্মচারীদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।




মন্তব্য করুন