হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশ রক্ষায় মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন




ঢাকা, ১২ মার্চ – বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, অনেকেই জাতীয় নির্বাচনকে আটকে দিয়ে নানা ছুতোয় দেশে যে পরিস্থিতি তৈরি করছে, এর কারণে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। তাই বাংলাদেশকে রক্ষা করতে হলে সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।

বুধবার (১২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

দুদু বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও এই দেশের জনগণের দল। এই দলকে যারা ভয় পায় তারাই নির্বাচন আটকে দিতে চাচ্ছে। এই দল নেতৃত্ব দিয়ে দেশকে বাঁচাতে চাচ্ছে। এটায় যারা বাধা দিচ্ছে তারাই জাতীয় সংসদ নির্বাচন হতে বাধা দিচ্ছে। নানা ছুতোয় যে পরিস্থিতি তৈরি করছে তার কারণে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। তাই বাংলাদেশকে রক্ষা করতে হলে সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, দেশের জনগণই নির্ধারণ করবে কে দেশ পরিচালনায় যোগ্য, কারা দেশ পরিচালনা করতে পারে, কারা দেশ রক্ষা করতে পারে। তাই অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন। তাহলেই সব বালা মুসিবত থেকে দেশ রক্ষা পেতে পারে। তা না হলে দেশ বিপদের মধ্যে থাকবে।

বেগম খালেদা জিয়া সম্পর্কে দুদু বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছয়টি বছর জেল খাটিয়েছে। বেগম খালেদা জিয়া হলেন ঐ নেত্রী যিনি সারা বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী। তিন তিনবারের প্রধানমন্ত্রী। তিনি নয় বছর ধরে স্বৈরাচারীর বিরুদ্ধে আপসহীনভাবে আন্দোলন করেছেন। বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করেছিলেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১২ মার্চ ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দেশ রক্ষায় মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশ রক্ষায় মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ মার্চ – বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, অনেকেই জাতীয় নির্বাচনকে আটকে দিয়ে নানা ছুতোয় দেশে যে পরিস্থিতি তৈরি করছে, এর কারণে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। তাই বাংলাদেশকে রক্ষা করতে হলে সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।বুধবার (১২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।দুদু বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও এই দেশের জনগণের দল। এই দলকে যারা ভয় পায় তারাই নির্বাচন আটকে দিতে চাচ্ছে। এই দল নেতৃত্ব দিয়ে দেশকে বাঁচাতে চাচ্ছে। এটায় যারা বাধা দিচ্ছে তারাই জাতীয় সংসদ নির্বাচন হতে বাধা দিচ্ছে। নানা ছুতোয় যে পরিস্থিতি তৈরি করছে তার কারণে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। তাই বাংলাদেশকে রক্ষা করতে হলে সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, দেশের জনগণই নির্ধারণ করবে কে দেশ পরিচালনায় যোগ্য, কারা দেশ পরিচালনা করতে পারে, কারা দেশ রক্ষা করতে পারে। তাই অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন। তাহলেই সব বালা মুসিবত থেকে দেশ রক্ষা পেতে পারে। তা না হলে দেশ বিপদের মধ্যে থাকবে।বেগম খালেদা জিয়া সম্পর্কে দুদু বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছয়টি বছর জেল খাটিয়েছে। বেগম খালেদা জিয়া হলেন ঐ নেত্রী যিনি সারা বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী। তিন তিনবারের প্রধানমন্ত্রী। তিনি নয় বছর ধরে স্বৈরাচারীর বিরুদ্ধে আপসহীনভাবে আন্দোলন করেছেন। বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করেছিলেন।সূত্র: জাগো নিউজএনএন/ ১২ মার্চ ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×