হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে আকাশছোঁয়া দামে বিক্রি হচ্ছে তরমুজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২, ০৪:৩৯ অপরাহ্ন

হেলাল উদ্দিন টেকনাফ::

উপজেলার বিভিন্ন বাজারে হঠাৎ করে তরমুজের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। সরকারিভাবে তরমুজের দাম নির্ধারণ না থাকায় দোকানিরা নিজেদের মতো করে দাম হাঁকাচ্ছেন এবং আদায় করে নিচ্ছেন। এতে দিশেহারা হয়ে পড়ছেন সাধারণ মানুষ।

সরেজমিনে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজারের বিভিন্ন স্থানের ফুটপাত অবৈধভাবে দখল করে কিছু অসাধু ব্যবসায়ীরা তরমুজ সাজিয়ে রেখেছেন। এরমধ্যে দেশীয় তরমুজসহ বিভিন্ন দেশের জাতের তরমুজ সংখ্যাই বেশি। পাকা তরমুজের পাশাপাশি গাছ থেকে ছিড়ে আনা আধা-পাকা তরমুজও রাখা হয়েছে। তবে সেগুলো মজুদের পাশাপাশি কেমিক্যালের মাধ্যমে পাকানোর পর বেশি দামে বিক্রি করা হচ্ছে বলে ক্রেতাদের অভিযোগও উঠেছে।
ছোট সাইজের একটি তরমুজ ৫০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। আবার মাঝারি সাইজের প্রতি পিস ১৫০ টাকা থেকে ২০০/২৫০ টাকায় বিক্রি হচ্ছে। বড় সাইজের প্রতি পিস তরমুজ ৩০০/৪০০ টাকা থেকে সর্বোচ্চ দরে হাঁকিয়ে বিক্রি করা হচ্ছে। তবে বাজারের এসব তরমুজ অধিকাংশই কৃত্রিমভাবে পাকানো ও নিম্নমানের বলে স্থানীয়দের অভিযোগ।

টেকনাফ পৌর শহরের বাজারে তরমুজ কিনতে আসা ইসমাঈল নামের এক ব্যক্তি । তিনি বলেন, কিছুদিন আগেও যে তরমুজের দাম ছিল ১০০/১৫০ টাকা, রমজানের শুরু হতে না হতেই এখন সেই তরমুজ ২৫০/৩০০ টাকা দাম হাঁকানো হচ্ছে ।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

তিনি অভিযোগ করে বলেন, তরমুজ ব্যবসায়ীদের কোনো ধরনের তদারকি/ মনিটরিং না করায় ব্যবসায়ীরা নিজেদের মতো দাম আদায় করে নিচ্ছেন। এতে আমাদের মতো নিম্ন আয়ের রোজাদার লোকেরা দিশেহারা হয়ে পড়েছেন।

টেকনাফ বাস ষ্টেশন বনিক কল্যাণ সমিতির নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী নেতা বলেন, বাস স্টেশন এলাকার ফুটপাত দখল করে গাড়ির কাউন্টার, ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়েছে। সুযোগ বুঝে যে যার মতো রোজদারী গ্রাহকদের কাছ থেকে তরমুজের দাম আদায় করে নিচ্ছেন। তবে এসব বিষয় দেখভালের মতো কারও কোন দায়িত্ব নেই ?

এ ব্যাপারে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরফানুল হক চৌধুরী বলেন, বাজার মনিটরিং এর জন্য একটি দল কাজ করে যাচ্ছে। প্রথম রোজার দিন আটটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মূল্যতালিকা না টাঙ্গানোর অভিযোগে এক লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মূল্যতালিকা না থাকলে যে কাউকে যেকোনো সময় আইনের আওতায় আনা হবে। কাউকে কোন ধরনের ছাড় দেওয়া হবে না।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে আকাশছোঁয়া দামে বিক্রি হচ্ছে তরমুজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে আকাশছোঁয়া দামে বিক্রি হচ্ছে তরমুজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২, ০৪:৩৯ অপরাহ্ন
Print Image
হেলাল উদ্দিন টেকনাফ:: উপজেলার বিভিন্ন বাজারে হঠাৎ করে তরমুজের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। সরকারিভাবে তরমুজের দাম নির্ধারণ না থাকায় দোকানিরা নিজেদের মতো করে দাম হাঁকাচ্ছেন এবং আদায় করে নিচ্ছেন। এতে দিশেহারা হয়ে পড়ছেন সাধারণ মানুষ। সরেজমিনে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজারের বিভিন্ন স্থানের ফুটপাত অবৈধভাবে দখল করে কিছু অসাধু ব্যবসায়ীরা তরমুজ সাজিয়ে রেখেছেন। এরমধ্যে দেশীয় তরমুজসহ বিভিন্ন দেশের জাতের তরমুজ সংখ্যাই বেশি। পাকা তরমুজের পাশাপাশি গাছ থেকে ছিড়ে আনা আধা-পাকা তরমুজও রাখা হয়েছে। তবে সেগুলো মজুদের পাশাপাশি কেমিক্যালের মাধ্যমে পাকানোর পর বেশি দামে বিক্রি করা হচ্ছে বলে ক্রেতাদের অভিযোগও উঠেছে। ছোট সাইজের একটি তরমুজ ৫০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। আবার মাঝারি সাইজের প্রতি পিস ১৫০ টাকা থেকে ২০০/২৫০ টাকায় বিক্রি হচ্ছে। বড় সাইজের প্রতি পিস তরমুজ ৩০০/৪০০ টাকা থেকে সর্বোচ্চ দরে হাঁকিয়ে বিক্রি করা হচ্ছে। তবে বাজারের এসব তরমুজ অধিকাংশই কৃত্রিমভাবে পাকানো ও নিম্নমানের বলে স্থানীয়দের অভিযোগ। টেকনাফ পৌর শহরের বাজারে তরমুজ কিনতে আসা ইসমাঈল নামের এক ব্যক্তি । তিনি বলেন, কিছুদিন আগেও যে তরমুজের দাম ছিল ১০০/১৫০ টাকা, রমজানের শুরু হতে না হতেই এখন সেই তরমুজ ২৫০/৩০০ টাকা দাম হাঁকানো হচ্ছে । তিনি অভিযোগ করে বলেন, তরমুজ ব্যবসায়ীদের কোনো ধরনের তদারকি/ মনিটরিং না করায় ব্যবসায়ীরা নিজেদের মতো দাম আদায় করে নিচ্ছেন। এতে আমাদের মতো নিম্ন আয়ের রোজাদার লোকেরা দিশেহারা হয়ে পড়েছেন। টেকনাফ বাস ষ্টেশন বনিক কল্যাণ সমিতির নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী নেতা বলেন, বাস স্টেশন এলাকার ফুটপাত দখল করে গাড়ির কাউন্টার, ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়েছে। সুযোগ বুঝে যে যার মতো রোজদারী গ্রাহকদের কাছ থেকে তরমুজের দাম আদায় করে নিচ্ছেন। তবে এসব বিষয় দেখভালের মতো কারও কোন দায়িত্ব নেই ? এ ব্যাপারে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরফানুল হক চৌধুরী বলেন, বাজার মনিটরিং এর জন্য একটি দল কাজ করে যাচ্ছে। প্রথম রোজার দিন আটটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মূল্যতালিকা না টাঙ্গানোর অভিযোগে এক লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মূল্যতালিকা না থাকলে যে কাউকে যেকোনো সময় আইনের আওতায় আনা হবে। কাউকে কোন ধরনের ছাড় দেওয়া হবে না।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×