হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত ‘হাতকাটা জয়নাল’ আটক

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

শনিবার, ২ আগস্ট ২০২৫, ০৮:১২ অপরাহ্ন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজসহ কুখ্যাত ডাকাত জয়নাল প্রকাশ ওরফে ‘হাতকাটা জয়নাল’ (৪২) কে আটক করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) দিবাগত রাত ৩টায় কালামারছড়া ইউনিয়নের মিজ্জির পাড়া এলাকায় তার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন মহেশখালী ও মহেশখালী থানা পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত জয়নালের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও মারামারি সহ মোট ৫টি মামলা রয়েছে।

জব্দকৃত সকল আলামত ও আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত ‘হাতকাটা জয়নাল’ আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত ‘হাতকাটা জয়নাল’ আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: শনিবার, ২ আগস্ট ২০২৫, ০৮:১২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের মহেশখালী উপজেলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজসহ কুখ্যাত ডাকাত জয়নাল প্রকাশ ওরফে 'হাতকাটা জয়নাল' (৪২) কে আটক করা হয়েছে। শনিবার (২ আগস্ট) দিবাগত রাত ৩টায় কালামারছড়া ইউনিয়নের মিজ্জির পাড়া এলাকায় তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন মহেশখালী ও মহেশখালী থানা পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত জয়নালের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও মারামারি সহ মোট ৫টি মামলা রয়েছে। জব্দকৃত সকল আলামত ও আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×