হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় অটোরিকশা চালকের আসনের নিচে মিলল ইয়াবা, চালক পলাতক

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শনিবার, ২ আগস্ট ২০২৫, ০৫:১১ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে মালিকবিহীন ২০ হাজার পিস ইয়াবাসহ এক সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে বিজিবি।

শনিবার (২ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি বলেন, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপির একটি বিশেষ টহল টিম সীমান্ত পিলার বিডি-২০ থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

এসময় একটি সিএনজিচালিত অটোরিকশা গয়ালমারা রাস্তা হয়ে বালুখালী মেইন রোডের দিকে অগ্রসর হলে বিজিবি সদস্যরা সেটি থামাতে এগিয়ে যান। তবে তাদের উপস্থিতি টের পেয়ে চালক অটোরিকশা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে অটোরিকশা তল্লাশি করে চালকের আসনের নিচ থেকে ২টি কার্টনে রাখা ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

গাড়িটির ভেতরে আর কোনো মালামাল পাওয়া যায়নি। মাদক চোরাকারবারিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় অটোরিকশা চালকের আসনের নিচে মিলল ইয়াবা, চালক পলাতক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় অটোরিকশা চালকের আসনের নিচে মিলল ইয়াবা, চালক পলাতক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শনিবার, ২ আগস্ট ২০২৫, ০৫:১১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে মালিকবিহীন ২০ হাজার পিস ইয়াবাসহ এক সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে বিজিবি। শনিবার (২ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি বলেন, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপির একটি বিশেষ টহল টিম সীমান্ত পিলার বিডি-২০ থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এসময় একটি সিএনজিচালিত অটোরিকশা গয়ালমারা রাস্তা হয়ে বালুখালী মেইন রোডের দিকে অগ্রসর হলে বিজিবি সদস্যরা সেটি থামাতে এগিয়ে যান। তবে তাদের উপস্থিতি টের পেয়ে চালক অটোরিকশা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে অটোরিকশা তল্লাশি করে চালকের আসনের নিচ থেকে ২টি কার্টনে রাখা ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। গাড়িটির ভেতরে আর কোনো মালামাল পাওয়া যায়নি। মাদক চোরাকারবারিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×