হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নেত্রকোণায় নিজ বাসা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন




নেত্রকোণা, ২১ মার্চ – নেত্রকোণা শহরের আরামবাগ এলাকায় নিজ বাসায় বিছানায় পড়ে থাকা অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, দুর্বৃত্তরা হত্যার পর তাকে বিছানায় ফেলে রেখে যায়।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বৃদ্ধা মাজেদা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

বৃদ্ধা মাজেদা বেগম (৬৩) আরামবাগ এলাকার মৃত আরজান আলীর স্ত্রী। আরজান আলী জেলার তথ্য কার্যালয়ে এপিআই অপরেটর পদে চাকরি করতেন।

মাজেদা বেগমের মেয়ের জামাতা মো. আশরাফ আলী জানান, মাজেদা বেগমের ছেলে সন্তান না থাকায় বাসায় একাই বসবাস করতেন। আজ বিকাল সাড়ে ৪টার দিকে ভালুকার মাস্টারবাড়ি এলাকার কর্মস্থল থেকে স্ত্রী ফারিয়া সুলতানা ইতিকে নিয়ে শাশুড়ির বাসায় পৌছে ঘরের একটি দরজায় তালা দেওয়া আর আরেকটি দরজা খোলা অবস্থায় দেখতে পান। পরে ঘরে ঢুকে দেখেন বিছানায় শাশুড়ি মৃত অবস্থা পড়ে আছেন। নাকে রক্ত আর গলায় গামছা পেঁচানো। শাশুড়ির কানে থাকা সোনার দুইটি দুল নেই। তিনি ধারণা করছেন, দুর্বৃত্তরা হত্যার পর শাশুড়িকে বিছানায় ফেলে রেখে গেছে।

পরিবারের বরাতে নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, খবর পেয়ে মরদেহ উদ্দার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধার পরিবার হত্যার দাবি করেছে। তবে স্ট্রোকে মারা গেছেন, না কি দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করেছে তা এখনও বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নেত্রকোণায় নিজ বাসা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নেত্রকোণায় নিজ বাসা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নেত্রকোণা, ২১ মার্চ – নেত্রকোণা শহরের আরামবাগ এলাকায় নিজ বাসায় বিছানায় পড়ে থাকা অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, দুর্বৃত্তরা হত্যার পর তাকে বিছানায় ফেলে রেখে যায়।শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বৃদ্ধা মাজেদা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।বৃদ্ধা মাজেদা বেগম (৬৩) আরামবাগ এলাকার মৃত আরজান আলীর স্ত্রী। আরজান আলী জেলার তথ্য কার্যালয়ে এপিআই অপরেটর পদে চাকরি করতেন।মাজেদা বেগমের মেয়ের জামাতা মো. আশরাফ আলী জানান, মাজেদা বেগমের ছেলে সন্তান না থাকায় বাসায় একাই বসবাস করতেন। আজ বিকাল সাড়ে ৪টার দিকে ভালুকার মাস্টারবাড়ি এলাকার কর্মস্থল থেকে স্ত্রী ফারিয়া সুলতানা ইতিকে নিয়ে শাশুড়ির বাসায় পৌছে ঘরের একটি দরজায় তালা দেওয়া আর আরেকটি দরজা খোলা অবস্থায় দেখতে পান। পরে ঘরে ঢুকে দেখেন বিছানায় শাশুড়ি মৃত অবস্থা পড়ে আছেন। নাকে রক্ত আর গলায় গামছা পেঁচানো। শাশুড়ির কানে থাকা সোনার দুইটি দুল নেই। তিনি ধারণা করছেন, দুর্বৃত্তরা হত্যার পর শাশুড়িকে বিছানায় ফেলে রেখে গেছে।পরিবারের বরাতে নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, খবর পেয়ে মরদেহ উদ্দার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধার পরিবার হত্যার দাবি করেছে। তবে স্ট্রোকে মারা গেছেন, না কি দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করেছে তা এখনও বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×