
কলকাতা, ২৪ মার্চ – লন্ডন থেকে কলকাতা পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা চালু হোক। সোমবার লন্ডনের হাই কমিশনে ভাষণ দিতে গিয়ে এমনই আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, লন্ডনের থেকে বাংলা বেশি দূরে নয়। কিন্তু একটা সরাসরি বিমান চাই।
মুখ্যমন্ত্রীর কলকাতা থেকে লন্ডন উড়ে যাওয়ার আগেই ঘটে দুর্ঘটনা। অগ্নিকাণ্ডের জেরে হিথরো বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। যে কারণে বিলেত সফরের সূচিতে বদল ঘটাতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই ঘটনার কথা তুলে ধরেই এদিন বাংলা থেকে সরাসরি লন্ডনের বিমান পরিষেবা শুরুর আর্জি জানান তিনি। বলেন, “বাংলা বেশি দূরে না। কিন্তু লন্ডন থেকে একটা সরাসরি বিমান হলে খুব ভালো হয়। আমি ইউকের অ্যাম্বাস্যাডরকে বলব যদি বিষয়টা দেখেন। আগে ব্রিটিশ এয়ারওয়েজ ছিল। এখন সরাসরি বিমান পরিষেবা চালু হলে সুবিধা হবে।”
কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি
৮ ঘণ্টার রাস্তা আসতে যে ১৮ ঘণ্টা সময় লেগেছে, সে কথাও জানান তিনি।
সূত্র: সংবাদ প্রতিদিন পত্রিকা
এনএন/ ২৪ মার্চ ২০২৫




মন্তব্য করুন