হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হাসিনার বিচার না হলে আবার সুযোগ নিয়ে আগের চেয়ে বেশি অত্যাচার করবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১১:০৭ অপরাহ্ন




লক্ষ্মীপুর, ২৮ মার্চ – বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ভোট ছাড়া ক্ষমতায় থেকে শেখ হাসিনা গত ১৭ বছর দুর্নীতি-দুঃশাসন তৈরি করেছে। এর বিচার দ্রুত হওয়া দরকার। বিচার না হলে শেখ হাসিনা আবারও সুযোগ গ্রহণ করবে। যদি আরেকবার সুযোগ গ্রহণ করতে পারে আগের চেয়েও বেশি অত্যাচার করবে। এজন্য আমাদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর জেলা মহিলা দলের ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শহরের পুরাতন গোহাটা রোডের বশির ভিলা মিলনায়তনে এই আয়োজন করা হয়।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আপনাদের চোখের সামনে বেগম খালেদা জিয়াকে কি পরিমাণ অত্যাচার-নির্যাতন করেছে তা দেখেছেন। মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় রেখেছে। আজকে তিনি অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তবুও ওনার এখনো যথেষ্ট মনোবল ও সাহস আছে। এখনো পর্যন্ত তিনি আমাদেরকে মনোবল ও সাহস দিয়ে যাচ্ছেন যে, “তোমরা হাসিনার বিচারের জন্য যদি আন্দোলন না করো এবং বিচার প্রক্রিয়ার পাশাপাশি সংস্কার প্রক্রিয়া ও নির্বাচনী প্রক্রিয়া যদি না করো, তাহলে এ দেশে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে না”। আমাদের প্রত্যাশা দেশে একটা স্বাভাবিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হলে মানুষের মনে স্বস্তি আসবে।

তিনি বলেন, তারেক রহমান একটি স্পেশাল ফ্যামিলি কার্ড চালু করার কথা বলেছেন। এ কার্ড পরিবারের গৃহকত্রীর নামে আসবে। সে কার্ডের মাধ্যমে স্বাস্থ্য সেবা, শিক্ষা ব্যবস্থার জন্য সহযোগিতা ও একটি পরিবারে যতটুকু সুবিধা সব পাওয়া যাবে। এ ধরনের সুবিধাগুলো পেতে হলে একটা নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনা প্রয়োজন।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. হাছিবুর রহমানের সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ও সাংগঠনিক সম্পাদক নয়ন আক্তার।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হাসিনার বিচার না হলে আবার সুযোগ নিয়ে আগের চেয়ে বেশি অত্যাচার করবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হাসিনার বিচার না হলে আবার সুযোগ নিয়ে আগের চেয়ে বেশি অত্যাচার করবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] লক্ষ্মীপুর, ২৮ মার্চ – বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ভোট ছাড়া ক্ষমতায় থেকে শেখ হাসিনা গত ১৭ বছর দুর্নীতি-দুঃশাসন তৈরি করেছে। এর বিচার দ্রুত হওয়া দরকার। বিচার না হলে শেখ হাসিনা আবারও সুযোগ গ্রহণ করবে। যদি আরেকবার সুযোগ গ্রহণ করতে পারে আগের চেয়েও বেশি অত্যাচার করবে। এজন্য আমাদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে।শুক্রবার (২৮ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর জেলা মহিলা দলের ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শহরের পুরাতন গোহাটা রোডের বশির ভিলা মিলনায়তনে এই আয়োজন করা হয়।শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আপনাদের চোখের সামনে বেগম খালেদা জিয়াকে কি পরিমাণ অত্যাচার-নির্যাতন করেছে তা দেখেছেন। মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় রেখেছে। আজকে তিনি অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তবুও ওনার এখনো যথেষ্ট মনোবল ও সাহস আছে। এখনো পর্যন্ত তিনি আমাদেরকে মনোবল ও সাহস দিয়ে যাচ্ছেন যে, “তোমরা হাসিনার বিচারের জন্য যদি আন্দোলন না করো এবং বিচার প্রক্রিয়ার পাশাপাশি সংস্কার প্রক্রিয়া ও নির্বাচনী প্রক্রিয়া যদি না করো, তাহলে এ দেশে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে না”। আমাদের প্রত্যাশা দেশে একটা স্বাভাবিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হলে মানুষের মনে স্বস্তি আসবে।তিনি বলেন, তারেক রহমান একটি স্পেশাল ফ্যামিলি কার্ড চালু করার কথা বলেছেন। এ কার্ড পরিবারের গৃহকত্রীর নামে আসবে। সে কার্ডের মাধ্যমে স্বাস্থ্য সেবা, শিক্ষা ব্যবস্থার জন্য সহযোগিতা ও একটি পরিবারে যতটুকু সুবিধা সব পাওয়া যাবে। এ ধরনের সুবিধাগুলো পেতে হলে একটা নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনা প্রয়োজন।জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. হাছিবুর রহমানের সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ও সাংগঠনিক সম্পাদক নয়ন আক্তার। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×