হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল বন্ধে কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করতে হবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

চকরিয়ায় মানববন্ধনে আবদুল্লাহ আল ফারুক

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দূর্ঘটনা রোধ ও মৃত্যুর মিছিল বন্ধে মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী। গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ইনানী রিসোর্টের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চকরিয়া-পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক ।

চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশরের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী অধ্যাপক মাওলানা ছৈয়দ করিমের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। আরো বক্তব্য রাখেন, হারবাং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শেখ আহমদ,হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহির উদ্দিন আহমদ বাবর, শ্রমিক নেতা এইচ এম রুহুল কাদের, হারবাং ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শেখ আহমদ ও বরই তলি ইউনিয়ন সভাপতি জায়েদুল ইসলাম,হারবাং ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর জুনাইদ সিকদার, বরইতলি ইউনিয়নের সহ সভাপতি গোলাম হাসিব মোস্তফা সাকি, সাবেক এমইউপি বাবুল আহমদ। এ সময় হারবাং-বরইতলীসহ উপজেলার শহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল ফারুক বলেন, দেশের বৃহৎ পর্যটন শিল্পনগরী কক্সবাজারে সারাদেশের মানুষ প্রতিদিন আনন্দ ও উৎসব করতে আসে । কিন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক নামের মরণফাঁদ মানুষের সেই আনন্দকে বিষাদে পরিণত করেছে । ঈদ পূর্ব ও পরবর্তী সময়ে প্রায় অর্ধশত সড়ক দুর্ঘটনা হয়েছে । সেই দুর্ঘটনায় ২৫জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আর কোনো মায়ের বুক খালি হোক আমরা চাই না । তিনি অবিলম্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নিত করার দাবি জানান। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল বন্ধে কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করতে হবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল বন্ধে কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করতে হবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
Print Image
চকরিয়ায় মানববন্ধনে আবদুল্লাহ আল ফারুক নিজস্ব প্রতিবেদক,চকরিয়া :: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দূর্ঘটনা রোধ ও মৃত্যুর মিছিল বন্ধে মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী। গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ইনানী রিসোর্টের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চকরিয়া-পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক । চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশরের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী অধ্যাপক মাওলানা ছৈয়দ করিমের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। আরো বক্তব্য রাখেন, হারবাং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শেখ আহমদ,হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহির উদ্দিন আহমদ বাবর, শ্রমিক নেতা এইচ এম রুহুল কাদের, হারবাং ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শেখ আহমদ ও বরই তলি ইউনিয়ন সভাপতি জায়েদুল ইসলাম,হারবাং ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর জুনাইদ সিকদার, বরইতলি ইউনিয়নের সহ সভাপতি গোলাম হাসিব মোস্তফা সাকি, সাবেক এমইউপি বাবুল আহমদ। এ সময় হারবাং-বরইতলীসহ উপজেলার শহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন । মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল ফারুক বলেন, দেশের বৃহৎ পর্যটন শিল্পনগরী কক্সবাজারে সারাদেশের মানুষ প্রতিদিন আনন্দ ও উৎসব করতে আসে । কিন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক নামের মরণফাঁদ মানুষের সেই আনন্দকে বিষাদে পরিণত করেছে । ঈদ পূর্ব ও পরবর্তী সময়ে প্রায় অর্ধশত সড়ক দুর্ঘটনা হয়েছে । সেই দুর্ঘটনায় ২৫জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আর কোনো মায়ের বুক খালি হোক আমরা চাই না । তিনি অবিলম্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নিত করার দাবি জানান। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×