হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় রমজান মাস ঘিরে ফায়দা লুটছে ব্যবসায়ী চক্র : লাগাম টানতে অভিযান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৮ এপ্রিল ২০২২, ০৭:১৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র রমজান মাসে সবধরণের পণ্য বিক্রিতে অতিরিক্ত দাম হাতিয়ে নেয়ার মাধ্যমে ফায়দা লুটঠে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী চক্র। একইভাবে ভেজাল খাদ্য বিক্রি করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। এই অবস্থায় অতিরিক্ত দামে পন্যবিক্রি এবং ভেজাল খাদ্যদ্রব্য বিক্রি বন্ধে এবার শুদ্ধি অভিযানে নেমেছেন চকরিয়া উপজেলা প্রশাসন।

এরই অংশ হিসেবে প্রশাসনের ভ্রাম্যমান আদালত গতকাল চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক জনপদ সোসাইটি কাচাবাজারে অভিযান চালিয়েছে। আদালতের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রাহাত উজ জামান ও চকরিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৭এপ্রিল) দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত চকরিয়া পৌরশহরে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, পবিত্র রমজান সামনে রেখে কিছু কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে মালামাল বিক্রি এবং ভেজাল খাদ্য সামগ্রী বিক্রি করছেন এবং অধিকাংশ দোকানে মূল্য তালিকাও টাঙ্গানো হয়নি। এছাড়া মাংসের দোকানেও অতিরিক্ত দামে মাংস বিক্রি করা হচ্ছে বলে ভোক্তারা অভিযোগ করে আসছেন।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

এসব অভিযোগের ভিত্তিতে চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রাহাত উজ জামানের নেতৃত্বে থানার পুলিশ ও আনসার সদস্যরা চকরিয়া পৌরশহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ভোক্তা সংরক্ষণ আইনে ৮টি মামলা দায়ের করা হয়। এসব মামলা বিপরীতে জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জানতে চাইলে চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রাহাত-উজ জামান বলেন, কোন অবস্থাতেই অতিরিক্ত দামে মালামাল বিক্রি করা যাবেনা বলে সতর্ক করেন। পবিত্র রমজান মাসে ভোক্তাসাধারণের দুর্ভোগ লাগবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় রমজান মাস ঘিরে ফায়দা লুটছে ব্যবসায়ী চক্র : লাগাম টানতে অভিযান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় রমজান মাস ঘিরে ফায়দা লুটছে ব্যবসায়ী চক্র : লাগাম টানতে অভিযান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৮ এপ্রিল ২০২২, ০৭:১৮ পূর্বাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাসে সবধরণের পণ্য বিক্রিতে অতিরিক্ত দাম হাতিয়ে নেয়ার মাধ্যমে ফায়দা লুটঠে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী চক্র। একইভাবে ভেজাল খাদ্য বিক্রি করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। এই অবস্থায় অতিরিক্ত দামে পন্যবিক্রি এবং ভেজাল খাদ্যদ্রব্য বিক্রি বন্ধে এবার শুদ্ধি অভিযানে নেমেছেন চকরিয়া উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে প্রশাসনের ভ্রাম্যমান আদালত গতকাল চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক জনপদ সোসাইটি কাচাবাজারে অভিযান চালিয়েছে। আদালতের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রাহাত উজ জামান ও চকরিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৭এপ্রিল) দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত চকরিয়া পৌরশহরে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, পবিত্র রমজান সামনে রেখে কিছু কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে মালামাল বিক্রি এবং ভেজাল খাদ্য সামগ্রী বিক্রি করছেন এবং অধিকাংশ দোকানে মূল্য তালিকাও টাঙ্গানো হয়নি। এছাড়া মাংসের দোকানেও অতিরিক্ত দামে মাংস বিক্রি করা হচ্ছে বলে ভোক্তারা অভিযোগ করে আসছেন। এসব অভিযোগের ভিত্তিতে চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রাহাত উজ জামানের নেতৃত্বে থানার পুলিশ ও আনসার সদস্যরা চকরিয়া পৌরশহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ভোক্তা সংরক্ষণ আইনে ৮টি মামলা দায়ের করা হয়। এসব মামলা বিপরীতে জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। জানতে চাইলে চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রাহাত-উজ জামান বলেন, কোন অবস্থাতেই অতিরিক্ত দামে মালামাল বিক্রি করা যাবেনা বলে সতর্ক করেন। পবিত্র রমজান মাসে ভোক্তাসাধারণের দুর্ভোগ লাগবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×