কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ মিয়ানমারের নাগরিক দুই ডাকাতকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।
বৃহস্পতিবার ভোরে টেকনাফ উপজেলার নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের পাঁচ ট্যাংকির মোড় এলাকায় এ অভিযান চালানো হয় বলে ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান।
আটকরা হল, টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকের মোহাম্মদ আমিনের ছেলে মোহাম্মদ সাদ্দাম (২২) এবং ক্যাম্পটির একই ব্লকের মৃত মোহাম্মদ হোছনের ছেলে আব্দু সালাম (৬০)।
পুলিশ সুপার তারিকুল বলেন, বৃহস্পতিবার ভোরে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের পাঁচ ট্যাংকির মোড় এলাকায় সশস্ত্র কতিপয় লোকজন অপরাধ সংঘটনের জন্য অবস্থান করছে খবরে এপিবিএন এর একটি দল অভিযান চালায়।
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান
এতে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় দুইজন সন্দেহজনক লোককে ধাওয়া দিয়ে আটক করতে সক্ষম হয়।
” পরে আটকদের হেফাজতে থাকা দেশিয় তৈরী ২ টি বন্দুক, ২ টি গুলি ও ৩ টি গুলির খালি খোসা পাওয়া যায়। “
এপিবিএন এর এ কর্মকর্তার ভাষ্য, ” আটকরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ডাকাতি সংঘটনের উদ্দ্যেশে অস্ত্রসহ অবস্থান করছিল। তারা রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিয় সক্রিয় সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। “
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম।




মন্তব্য করুন