আব্দুস সালাম, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফ উপকূলীয় সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রলার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় পাচারচক্রের ১০ সদস্যকে আটক করা হয়েছে।
শুক্রবার (২ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেন। আটক ব্যক্তিরা কক্সবাজার, চট্টগ্রাম ও নোয়াখালীর বিভিন্ন এলাকার বাসিন্দা।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, ৫৮ দিনের সামুদ্রিক মাছ ধরা নিষেধাজ্ঞা চলাকালে কোনো ট্রলারের সাগরে থাকা অবৈধ। বৃহস্পতিবার মধ্যরাতে সেন্টমার্টিন উপকূলের গভীর সাগরে কোস্টগার্ড জাহাজ ‘তাজউদ্দিন’-এর সদস্যরা একটি কাঠের তৈরি সন্দেহভাজন ট্রলার দেখতে পান। ট্রলারটি থামার নির্দেশনা উপেক্ষা করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ট্রলারটি আটক করা হয়।
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা
তল্লাশিতে ট্রলারটি থেকে শুল্ক ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা ৬০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার এবং ১০ জন পাচারকারীকে আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত সার টেকনাফ কাস্টমস কার্যালয়ে জমা রাখা হয়েছে। আটক ট্রলার ও পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
###




মন্তব্য করুন