হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস চালু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের উখিয়ায় শিক্ষার মানোন্নয়ন এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্ববহ অভিভাবক সমাবেশ।

সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন উর রশীদ নূরী।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও কক্সবাজার সিটি কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ ফজল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি আমির হামজা, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

আলোচনায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য ‘বিশেষ ক্লাস’ চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়। পাশাপাশি যেসব শিক্ষার্থী চলমান উপবৃত্তি পাচ্ছে না, তাদের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের পরামর্শ দেওয়া হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হারুন উর রশীদ নূরী বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা নিশ্চিত করা। চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আমরা যে ‘বিশেষ ক্লাস’ চালু করেছি, তা তাদের শিখন ফল উন্নয়নে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি। এ ক্লাসে পাঠ্যবইকেন্দ্রিক পাঠদান করা হবে, যাতে গাইডবইয়ের ওপর নির্ভরতা কমে যায়।

অভিভাবকদের প্রতি অনুরোধ, আপনারা সন্ধ্যায় সন্তানদের পড়ালেখায় নজর দিন, অপ্রয়োজনীয় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত রাখুন এবং বিশেষ করে ছেলে সন্তানদের প্রতি আরও যত্নবান হোন। শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত প্রয়াসই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবে।

সমাবেশে গাইড বই পরিহার করে মূল পাঠ্যবইয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি, বাসায় পড়াশোনা নিশ্চিত করা, শিক্ষার্থীদের আচরণগত দিকের উন্নয়ন এবং অভিভাবকদের সঙ্গে বিদ্যালয়ের নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে আহ্বান জানানো হয়।

সমাবেশে উপস্থিত অভিভাবকরা বিদ্যালয়ের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস চালু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস চালু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়ায় শিক্ষার মানোন্নয়ন এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্ববহ অভিভাবক সমাবেশ। সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন উর রশীদ নূরী। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও কক্সবাজার সিটি কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ ফজল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি আমির হামজা, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য ‘বিশেষ ক্লাস’ চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়। পাশাপাশি যেসব শিক্ষার্থী চলমান উপবৃত্তি পাচ্ছে না, তাদের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের পরামর্শ দেওয়া হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হারুন উর রশীদ নূরী বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা নিশ্চিত করা। চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আমরা যে ‘বিশেষ ক্লাস’ চালু করেছি, তা তাদের শিখন ফল উন্নয়নে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি। এ ক্লাসে পাঠ্যবইকেন্দ্রিক পাঠদান করা হবে, যাতে গাইডবইয়ের ওপর নির্ভরতা কমে যায়। অভিভাবকদের প্রতি অনুরোধ, আপনারা সন্ধ্যায় সন্তানদের পড়ালেখায় নজর দিন, অপ্রয়োজনীয় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত রাখুন এবং বিশেষ করে ছেলে সন্তানদের প্রতি আরও যত্নবান হোন। শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত প্রয়াসই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবে। সমাবেশে গাইড বই পরিহার করে মূল পাঠ্যবইয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি, বাসায় পড়াশোনা নিশ্চিত করা, শিক্ষার্থীদের আচরণগত দিকের উন্নয়ন এবং অভিভাবকদের সঙ্গে বিদ্যালয়ের নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে আহ্বান জানানো হয়। সমাবেশে উপস্থিত অভিভাবকরা বিদ্যালয়ের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×