হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে স্ত্রীকে গলাকেটে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন

কক্সবাজারের রামুতে হত্যা মামলায় মোহাম্মদ রাশেদ (৩৫) নামের এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ওসমান গণি এই রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মীর মোশাররফ হোসেন টিটু।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ রাশেদ উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকার মৃত নূর আহমদের পুত্র।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মীর মোশাররফ হোসেন টিটু জানান, ২০১৬ সালের ২৭ জুলাই যৌতুক না পেয়ে স্ত্রী বুলবুল আক্তারকে গলাকেটে হত্যার চেষ্টা করে স্বামী রাশেদ। পরে গুরুতর আহত অবস্থায় বুলবুল আক্তারকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত বুলবুল আকতার একই উপজেলার কাউয়ারকোপ ইউনিয়নের ভিলেজাপাড়ার মৃত আবুল খায়ের মেয়ে। এ ঘটনায় নিহতের ভাই মঈনুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

তিনি বলেন, দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে মামলাটির রায় ঘোষণা করেন বিচারক। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রধান আসামি নিহতের স্বামীকে মৃত্যুদণ্ড দেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় প্রধান আসামির বোন ও ভগ্নিপতিকে বেকসুর খালাস দেন।

রায় ঘোষণার সময় আসামি রাশেদ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রামুতে স্ত্রীকে গলাকেটে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে স্ত্রীকে গলাকেটে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের রামুতে হত্যা মামলায় মোহাম্মদ রাশেদ (৩৫) নামের এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ওসমান গণি এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মীর মোশাররফ হোসেন টিটু। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ রাশেদ উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকার মৃত নূর আহমদের পুত্র। আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মীর মোশাররফ হোসেন টিটু জানান, ২০১৬ সালের ২৭ জুলাই যৌতুক না পেয়ে স্ত্রী বুলবুল আক্তারকে গলাকেটে হত্যার চেষ্টা করে স্বামী রাশেদ। পরে গুরুতর আহত অবস্থায় বুলবুল আক্তারকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত বুলবুল আকতার একই উপজেলার কাউয়ারকোপ ইউনিয়নের ভিলেজাপাড়ার মৃত আবুল খায়ের মেয়ে। এ ঘটনায় নিহতের ভাই মঈনুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। তিনি বলেন, দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে মামলাটির রায় ঘোষণা করেন বিচারক। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রধান আসামি নিহতের স্বামীকে মৃত্যুদণ্ড দেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় প্রধান আসামির বোন ও ভগ্নিপতিকে বেকসুর খালাস দেন। রায় ঘোষণার সময় আসামি রাশেদ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×