হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‌নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৮ জন নিহতের ঘটনায় ট্রাক চালক আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন


নাটোর, ২৪ জুলাই – নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ট্রাকচালক মহির উদ্দিন (৩০) আটক করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সন্ধ্যার পর র‍্যাবের অভিযানে তাকে আটক করা হয়। আটক মহির নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বামন ডাঙ্গা গ্রামের সোনা মিয়ার ছেলে।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ঘটনার পর থেকেই ঘাতক ট্রাকচালককে আটক করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। চালককে শনাক্ত করে র‍্যাবের সহায়তায় বুধবার সন্ধ্যার পর তার নিজ বাড়ি থেকে নাটোর র‍্যাব ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। পরে রাতে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে বুধবার বিকেলে নিহতদের আত্মীয় নজরুল ইসলাম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেন।

উল্লেখ্য, বুধবার সকাল ১০টার দিকে নাটোর বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের পাঁচ আরোহী মারা যান। আহত আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়।

নিহত আটজনের মধ্যে পাঁচজনের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে। তারা একই পরিবারের সদস্য। বাকিরা তাদের স্বজন ও গাড়িচালক। তারা মাইক্রোবাসে করে বাড়ি থেকে সিরাজগঞ্জে অসুস্থ রোগীকে দেখতে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকের ধাক্কায় তাদের সকলের মৃত্যু হয়।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৪ জুলাই ২০২৫

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::‌নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৮ জন নিহতের ঘটনায় ট্রাক চালক আটক first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‌নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৮ জন নিহতের ঘটনায় ট্রাক চালক আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‌নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৮ জন নিহতের ঘটনায় ট্রাক চালক আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নাটোর, ২৪ জুলাই – নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ট্রাকচালক মহির উদ্দিন (৩০) আটক করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যার পর র‍্যাবের অভিযানে তাকে আটক করা হয়। আটক মহির নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বামন ডাঙ্গা গ্রামের সোনা মিয়ার ছেলে। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ঘটনার পর থেকেই ঘাতক ট্রাকচালককে আটক করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। চালককে শনাক্ত করে র‍্যাবের সহায়তায় বুধবার সন্ধ্যার পর তার নিজ বাড়ি থেকে নাটোর র‍্যাব ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। পরে রাতে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে বুধবার বিকেলে নিহতদের আত্মীয় নজরুল ইসলাম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেন। উল্লেখ্য, বুধবার সকাল ১০টার দিকে নাটোর বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের পাঁচ আরোহী মারা যান। আহত আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়। নিহত আটজনের মধ্যে পাঁচজনের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে। তারা একই পরিবারের সদস্য। বাকিরা তাদের স্বজন ও গাড়িচালক। তারা মাইক্রোবাসে করে বাড়ি থেকে সিরাজগঞ্জে অসুস্থ রোগীকে দেখতে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকের ধাক্কায় তাদের সকলের মৃত্যু হয়। সূত্র: ঢাকা পোস্ট এনএন/ ২৪ জুলাই ২০২৫সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::‌নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৮ জন নিহতের ঘটনায় ট্রাক চালক আটক first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×