কক্সবাজার শহরের ঝাউতলার গাড়ীর মাঠ এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের জেরে সাইফুল ইসলাম রিগ্যান নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার (৮ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে শহরের ঝাউতলার গাড়ীর মাঠ এলাকার ৩নং গল্লিতে এ ঘটনা ঘটে।
রিগ্যান ঝাউতলার ৬ নম্বর গলির আলতাজ মিয়া সড়কের আবুল হাসেমের ছেলে।
গুরুতর আহত রিগ্যানকে প্রথমে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তাররা রাত ১১ টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে।
আরও পড়ুন
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা
কক্সবাজার সদর-মডেল থানা পুলিশ জানায় সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে ।




মন্তব্য করুন