হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শহীদদের উত্তরসূরি হিসেবে শপথ নিচ্ছি, নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত দেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন


সিলেট, ২৫ জুলাই – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার, সংস্কার ও নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা মাঠে নেমেছি। জুলাইয়ের শহীদদের উত্তরসূরি হিসেবে আমরা শপথ নিচ্ছি, নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মর্যাদাসম্পন্ন দেশ।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সিলেটে জুলাই পদযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২

নাহিদ ইসলাম বলেন, শহীদ রুদ্র সেন, শহীদ এটিএম তুরাবসহ ১৭ জনের বেশি শহীদের রক্ত সিলেটের মাটিতে মিশে আছে। এই সিলেট হবে এনসিপির নতুন দুর্গ। নতুন বাংলাদেশের অন্যতম স্থান।

তিনি আরও বলেন, সিলেট কেবল একটি প্রশাসনিক জেলা নয়, এটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ উৎস। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান সিলেট সব সময় বুক চিতিয়ে লড়েছে বাংলাদেশের পক্ষে।

তিনি বলেন, ১৯৪৭ সালে দেশ বিভাজনের সময় মাওলানা ভাসানীর আহ্বানে সিলেটবাসী পূর্ববঙ্গের পক্ষে রায় দিলেও, আমরা পূর্ণ সিলেট পাইনি। করিমগঞ্জ কেটে নিয়ে আসামের সঙ্গে সংযুক্ত করা হয়। ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এবং এখন আওয়ামী আমলেও সিলেট উপেক্ষিত থেকেছে। এই অঞ্চলের গ্যাস, পাথর ও খনিজসম্পদ ব্যবহার হলেও সিলেটবাসী বঞ্চিত।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম সদস্য সচিব ডা. জায়েদুর রহমান, অর্পিতা শ্যামা দেব, যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক ও আবু বাকের মজুমদার প্রমুখ।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৫ জুলাই ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শহীদদের উত্তরসূরি হিসেবে শপথ নিচ্ছি, নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত দেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শহীদদের উত্তরসূরি হিসেবে শপথ নিচ্ছি, নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত দেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন
Print Image
[ad_1] সিলেট, ২৫ জুলাই – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার, সংস্কার ও নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা মাঠে নেমেছি। জুলাইয়ের শহীদদের উত্তরসূরি হিসেবে আমরা শপথ নিচ্ছি, নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মর্যাদাসম্পন্ন দেশ।শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সিলেটে জুলাই পদযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, শহীদ রুদ্র সেন, শহীদ এটিএম তুরাবসহ ১৭ জনের বেশি শহীদের রক্ত সিলেটের মাটিতে মিশে আছে। এই সিলেট হবে এনসিপির নতুন দুর্গ। নতুন বাংলাদেশের অন্যতম স্থান।তিনি আরও বলেন, সিলেট কেবল একটি প্রশাসনিক জেলা নয়, এটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ উৎস। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান সিলেট সব সময় বুক চিতিয়ে লড়েছে বাংলাদেশের পক্ষে।তিনি বলেন, ১৯৪৭ সালে দেশ বিভাজনের সময় মাওলানা ভাসানীর আহ্বানে সিলেটবাসী পূর্ববঙ্গের পক্ষে রায় দিলেও, আমরা পূর্ণ সিলেট পাইনি। করিমগঞ্জ কেটে নিয়ে আসামের সঙ্গে সংযুক্ত করা হয়। ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এবং এখন আওয়ামী আমলেও সিলেট উপেক্ষিত থেকেছে। এই অঞ্চলের গ্যাস, পাথর ও খনিজসম্পদ ব্যবহার হলেও সিলেটবাসী বঞ্চিত।এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম সদস্য সচিব ডা. জায়েদুর রহমান, অর্পিতা শ্যামা দেব, যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক ও আবু বাকের মজুমদার প্রমুখ।সূত্র: জাগো নিউজএনএন/ ২৫ জুলাই ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×