ঢাকা, ২৬ জুলাই – উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেখা করেন তারা।
শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসে বিমানবাহিনীর অফিসার্স মেসে এ সাক্ষাৎ করেন তারা। এসময়ে নিহত পাইলট তৌকিরের স্ত্রী আকশা আহম্মেদ নিঝুমসহ তার বাবা-মা-ভাইরা ও বিমান বাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক বিমান বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চ্যৌধুরী, বিমানবাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম শামস, অবসরপ্রাপ্ত কর্নেল শামসুজ্জামান খান।
তৌকির ইসলামের মর্মান্তিক মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান মির্জা ফখরুল। একই সঙ্গে শোকসন্তপ্ত এই পরিবারকে তাদের প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তিনি।
সূত্র: জাগো নিউজ




মন্তব্য করুন