হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদারকে আটক করেছে যৌথবাহিনী

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া::

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া::

শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়ন পরিষদের সদ্য অব্যাহতি দেওয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দিদারুল হক সিকদার যৌথবাহিনীর হাতে আটক হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল পাঁচটার দিকে কোনাখালী ইউনিয়নে বাড়ির পাশে নিজের পদ্ধতির মৎস্য ঘের থেকে তাঁকে আটক করা হয়েছে।

দিদারুল হক সিকদার ইতোপূর্বে টানা তিনবার কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পরপর দুইবার নৌকা প্রতীকে এবং শেষবার (২০২১ সালের নভেম্বর মাসে) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটর সাইকেল প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন।

তিনি চকরিয়া উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন। তাঁর বাড়ি উপজেলার কোনাখালী সিকদারপাড়া গ্রামে। তিনি ওই এলাকার জমিদার মরহুম শাহাদাত হোসেন চৌধুরীর ছেলে।

আটকের পরপর দিদারুল হক সিকদার তার ফেসবুক আইডি থেকে আটকের কথা স্বীকার করেন। তিনি লিখেন “আমি গ্রেফতার হয়েছি, প্রিয় কোনাখালীবাসী শান্ত থাকুন। আপনাদের প্রার্থনায় রাখুন”।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন। তিনি বলেন, শুক্রবার বিকালে যৌথবাহিনীর অভিযানে কোনাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল হক সিকদার আটক হয়েছেন। তাঁকে রাত নয়টার দিকে যৌথবাহিনি থানায় হস্তান্তর করেছে।

ওসি বলেন, তাঁর বিরুদ্ধে কী কী মামলা রয়েছে, তা যাছাই করা হচ্ছে। শনিবার তাঁকে আদালতে সৌপদ্দ করা হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদারকে আটক করেছে যৌথবাহিনী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদারকে আটক করেছে যৌথবাহিনী

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:: | প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়ন পরিষদের সদ্য অব্যাহতি দেওয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দিদারুল হক সিকদার যৌথবাহিনীর হাতে আটক হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল পাঁচটার দিকে কোনাখালী ইউনিয়নে বাড়ির পাশে নিজের পদ্ধতির মৎস্য ঘের থেকে তাঁকে আটক করা হয়েছে। দিদারুল হক সিকদার ইতোপূর্বে টানা তিনবার কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পরপর দুইবার নৌকা প্রতীকে এবং শেষবার (২০২১ সালের নভেম্বর মাসে) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটর সাইকেল প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন। তিনি চকরিয়া উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন। তাঁর বাড়ি উপজেলার কোনাখালী সিকদারপাড়া গ্রামে। তিনি ওই এলাকার জমিদার মরহুম শাহাদাত হোসেন চৌধুরীর ছেলে। আটকের পরপর দিদারুল হক সিকদার তার ফেসবুক আইডি থেকে আটকের কথা স্বীকার করেন। তিনি লিখেন “আমি গ্রেফতার হয়েছি, প্রিয় কোনাখালীবাসী শান্ত থাকুন। আপনাদের প্রার্থনায় রাখুন”। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন। তিনি বলেন, শুক্রবার বিকালে যৌথবাহিনীর অভিযানে কোনাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল হক সিকদার আটক হয়েছেন। তাঁকে রাত নয়টার দিকে যৌথবাহিনি থানায় হস্তান্তর করেছে। ওসি বলেন, তাঁর বিরুদ্ধে কী কী মামলা রয়েছে, তা যাছাই করা হচ্ছে। শনিবার তাঁকে আদালতে সৌপদ্দ করা হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×