হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশের তরুণ সমাজই ডিজিটাল রূপান্তরের প্রধান চালিকাশক্তি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১:৪২ অপরাহ্ন


ঢাকা, ২৬ জুলাই – দেশের তরুণ সমাজকে ডিজিটাল রূপান্তরের প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেছেন, দেশের মোট জনসংখ্যার ৬০ শতাংশই তরুণ—যারা ডিজিটাল রূপান্তরের প্রধান চালিকাশক্তি। এ জনসম্পদকে দক্ষ ও উৎপাদনশীল করে গড়ে তুলতে সরকার আইসিটি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে।

আরও পড়ুন

গভীর রাতে তুরাগের সরকারি কোয়ার্টার থেকে গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

শনিবার (২৬ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এলথ্রিএডি ডটনেট ডিজিটাল ইনোভেশন সামিট ২০২৫-এ বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্ভাবনা ও বিনিয়োগ পরিবেশ বিষয়ে প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারত্বে ১০টি ইনোভেশন হাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলা ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভাষা মডেল শক্তিশালী করতে বাংলাদেশের সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ডিজিটাইজ করার প্রকল্প শুরু হয়েছে।

তিনি চলমান উদ্যোগগুলোর মধ্যে আইসিটি অবকাঠামো উন্নয়ন, স্টার্টআপ বিনিয়োগ, সাইবার নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড কম্পিউটিং ও ব্লকচেইন সংক্রান্ত আসন্ন জাতীয় নীতিমালা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বিআইএমআরএডির মহাপরিচালক কমোডর সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদ, ব্লুপাই সল্যুশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতার উজ্জামান, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমাদুর রহমান, লগিং-ইন ডটকমের প্রোগ্রাম ম্যানেজার ফারহাদ কবির, থ্রাইভিং স্কিটিশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৬ জুলাই ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দেশের তরুণ সমাজই ডিজিটাল রূপান্তরের প্রধান চালিকাশক্তি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশের তরুণ সমাজই ডিজিটাল রূপান্তরের প্রধান চালিকাশক্তি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৬ জুলাই – দেশের তরুণ সমাজকে ডিজিটাল রূপান্তরের প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।তিনি বলেছেন, দেশের মোট জনসংখ্যার ৬০ শতাংশই তরুণ—যারা ডিজিটাল রূপান্তরের প্রধান চালিকাশক্তি। এ জনসম্পদকে দক্ষ ও উৎপাদনশীল করে গড়ে তুলতে সরকার আইসিটি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে।শনিবার (২৬ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এলথ্রিএডি ডটনেট ডিজিটাল ইনোভেশন সামিট ২০২৫-এ বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্ভাবনা ও বিনিয়োগ পরিবেশ বিষয়ে প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারত্বে ১০টি ইনোভেশন হাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলা ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভাষা মডেল শক্তিশালী করতে বাংলাদেশের সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ডিজিটাইজ করার প্রকল্প শুরু হয়েছে।তিনি চলমান উদ্যোগগুলোর মধ্যে আইসিটি অবকাঠামো উন্নয়ন, স্টার্টআপ বিনিয়োগ, সাইবার নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড কম্পিউটিং ও ব্লকচেইন সংক্রান্ত আসন্ন জাতীয় নীতিমালা নিয়ে আলোচনা করেন।অনুষ্ঠানে বিআইএমআরএডির মহাপরিচালক কমোডর সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদ, ব্লুপাই সল্যুশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতার উজ্জামান, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমাদুর রহমান, লগিং-ইন ডটকমের প্রোগ্রাম ম্যানেজার ফারহাদ কবির, থ্রাইভিং স্কিটিশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সূত্র: জাগো নিউজএনএন/ ২৬ জুলাই ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×