হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকায় মিলল যুবকের মরদেহ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন

মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের প্রধান গেট সংলগ্ন কোহেলিয়া নদী থেকে মো. আব্দুল্লাহ আল মামুন (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মহেশখালী থানা পুলিশ।

নিহত যুবক উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী এলাকার মৃত আবু আহমদের পুত্র।

গতকাল শনিবার দুপুর সাড়ে ৩ টার সময় কয়লাবিদ্যুৎ প্রকল্পের প্রধান গেইট এলাকায় অজ্ঞান অবস্থায় ওই যুবককে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

মহেশখালী থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক বলেন, মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পস্থ কোহেলিয়া নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে রাত ৮টার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর মূল রহস্য জানা যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকেও কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ করেনি।

নিহতের ভাই বাদশা মিয়া জানান, তার ভাই দুপুর মির আকতার সড়কের রাস্তার মাথার হোটেল থেকে ভাত খেয়ে কয়লা বিদ্যুৎ প্রকল্প গেটের দিকে গিয়েছিল। ধারণা করা হচ্ছে সে নদীতে মাছ ধরতেও যেতে পারে। তার ভাইয়ের কোন শত্রু নাই। কি কারনে সে মারা গেছে তারা নিজেরাও জানে না। সে ৪ সন্তানের জনক।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকায় মিলল যুবকের মরদেহ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকায় মিলল যুবকের মরদেহ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন
Print Image
মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের প্রধান গেট সংলগ্ন কোহেলিয়া নদী থেকে মো. আব্দুল্লাহ আল মামুন (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মহেশখালী থানা পুলিশ। নিহত যুবক উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী এলাকার মৃত আবু আহমদের পুত্র। গতকাল শনিবার দুপুর সাড়ে ৩ টার সময় কয়লাবিদ্যুৎ প্রকল্পের প্রধান গেইট এলাকায় অজ্ঞান অবস্থায় ওই যুবককে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহেশখালী থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক বলেন, মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পস্থ কোহেলিয়া নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে রাত ৮টার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর মূল রহস্য জানা যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকেও কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ করেনি। নিহতের ভাই বাদশা মিয়া জানান, তার ভাই দুপুর মির আকতার সড়কের রাস্তার মাথার হোটেল থেকে ভাত খেয়ে কয়লা বিদ্যুৎ প্রকল্প গেটের দিকে গিয়েছিল। ধারণা করা হচ্ছে সে নদীতে মাছ ধরতেও যেতে পারে। তার ভাইয়ের কোন শত্রু নাই। কি কারনে সে মারা গেছে তারা নিজেরাও জানে না। সে ৪ সন্তানের জনক।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×