হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের পদত্যাগে বাধ্য করার চেষ্টা হচ্ছে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন


নরসিংদী, ৩০ জুলাই – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দুইজন ছাত্র উপদেষ্টা রয়েছেন। তাদের নিয়ে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে। এই দুইজন ছাত্র উপদেষ্টা আমাদের নাগরিক পার্টির কেউ নয়। কিন্তু তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি। গণঅভ্যুত্থানকে শক্তিশালী করতে ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে তারা অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের পদত্যাগে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। এই সকল ষড়যন্ত্র আপনারা রুখে দেবেন।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় নরসিংদী পৌরসভা মোড়ে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

নাহিদ ইসলাম বলেন, বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের দাবিতে ৩ আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হবো। সেখান থেকে নতুন বাংলাদেশের ইস্তিহার ঘোষণা হবে।

তিনি আরও বলেন, ২৪ সালের ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছিলাম। মানুষের মুক্তির দাবিতে সেই আন্দোলন পর্যায়ক্রমে গণঅভ্যুত্থানে রূপ নিয়েছিল। আমরা দেখেছি ১ বছরে নানা ষড়যন্ত্র হয়েছে। সাধারণ জনগণকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে দেওয়া হয়নি। নতুন সংবিধানকে প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি। ফ্যাসিস্টের রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে দেওয়া হয়নি। আমাদের ঘোষণাপত্র দেওয়া হয় নাই। আমরা কিছুই ভুলি নাই। আমরা কোনো দাবি থেকে সরে আসি নাই। আমরা সংগঠিত হচ্ছি। আমরা সংগঠিত হয়ে অপনাদের দাবি আদায় করে ছাড়বো। নরসিংদীতে যে গণঅভ্যুত্থান হয়েছিল, এই গণঅভ্যুত্থানের দাবির প্রেক্ষিতে সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল। সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত বাংলাদেশের দাবিতে এখনো আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে।

এনসিপির এই নেতা বলেন, আমরা ৩ আগস্ট শহীদ মিনারে জড়ো হবো। আমরা বিশ্বাস করি নরসিংদীবাসী আসলেই আমরা শহীদ মিনার থেকে দাবি আদায় করতে পারবো। নরসিংদী, নারায়গঞ্জ ও গাজীপুরের মানুষ আসলেই ঢাকা ভরে যাবে।

এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সায়োরার তুষার, যুগ্ম আহ্বায়ক ইয়াসমিন মিতু, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩০ জুলাই ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের পদত্যাগে বাধ্য করার চেষ্টা হচ্ছে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের পদত্যাগে বাধ্য করার চেষ্টা হচ্ছে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
Print Image
[ad_1] নরসিংদী, ৩০ জুলাই – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দুইজন ছাত্র উপদেষ্টা রয়েছেন। তাদের নিয়ে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে। এই দুইজন ছাত্র উপদেষ্টা আমাদের নাগরিক পার্টির কেউ নয়। কিন্তু তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি। গণঅভ্যুত্থানকে শক্তিশালী করতে ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে তারা অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের পদত্যাগে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। এই সকল ষড়যন্ত্র আপনারা রুখে দেবেন।বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় নরসিংদী পৌরসভা মোড়ে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের দাবিতে ৩ আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হবো। সেখান থেকে নতুন বাংলাদেশের ইস্তিহার ঘোষণা হবে।তিনি আরও বলেন, ২৪ সালের ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছিলাম। মানুষের মুক্তির দাবিতে সেই আন্দোলন পর্যায়ক্রমে গণঅভ্যুত্থানে রূপ নিয়েছিল। আমরা দেখেছি ১ বছরে নানা ষড়যন্ত্র হয়েছে। সাধারণ জনগণকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে দেওয়া হয়নি। নতুন সংবিধানকে প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি। ফ্যাসিস্টের রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে দেওয়া হয়নি। আমাদের ঘোষণাপত্র দেওয়া হয় নাই। আমরা কিছুই ভুলি নাই। আমরা কোনো দাবি থেকে সরে আসি নাই। আমরা সংগঠিত হচ্ছি। আমরা সংগঠিত হয়ে অপনাদের দাবি আদায় করে ছাড়বো। নরসিংদীতে যে গণঅভ্যুত্থান হয়েছিল, এই গণঅভ্যুত্থানের দাবির প্রেক্ষিতে সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল। সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত বাংলাদেশের দাবিতে এখনো আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে।এনসিপির এই নেতা বলেন, আমরা ৩ আগস্ট শহীদ মিনারে জড়ো হবো। আমরা বিশ্বাস করি নরসিংদীবাসী আসলেই আমরা শহীদ মিনার থেকে দাবি আদায় করতে পারবো। নরসিংদী, নারায়গঞ্জ ও গাজীপুরের মানুষ আসলেই ঢাকা ভরে যাবে।এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সায়োরার তুষার, যুগ্ম আহ্বায়ক ইয়াসমিন মিতু, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ৩০ জুলাই ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×