হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রের সরঞ্জামসহ যুবক আটক

নাজিম উদ্দিন, পেকুয়া::

নাজিম উদ্দিন, পেকুয়া::

শনিবার, ২ আগস্ট ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা নন্দীরপাড়া এলাকা থেকে অস্ত্রের সরঞ্জামাদিসহ এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম মোহাম্মদ আজিজ উদ্দিন (৩৫)। তিনি সদর ইউনিয়নের পূর্ব বিলহাসুরা এলাকার মৃত মোহাম্মদ হোসাইনের পুত্র।

পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) উইগ্যাজা মারমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল নন্দীরপাড়া ব্রিজ স্টেশন সংলগ্ন বিলের পাশে অবৈধ অস্ত্র বেচাকেনার সময় অভিযান চালায়। এ সময় মোহাম্মদ আজিজ উদ্দিনকে দেশীয় তৈরি একটি এলজি বন্দুকের অংশবিশেষসহ হাতেনাতে আটক করা হয়। অভিযানের সময় আরও একজন পালিয়ে যায়।

এসআই উইগ্যাজা মারমা আরও জানান, যৌথবাহিনীর সদস্যরা ক্রেতা সেজে অস্ত্র কিনতে যান। অস্ত্র ব্যবসায়ীদের মধ্যে একজন আটক হয়েছেন, অন্যজন অস্ত্রের কিছু অংশ নিয়ে পালিয়ে গেছে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

আটককৃত ব্যক্তিকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে দুইজনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রের সরঞ্জামসহ যুবক আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রের সরঞ্জামসহ যুবক আটক

প্রতিবেদক: নাজিম উদ্দিন, পেকুয়া:: | প্রকাশিত: শনিবার, ২ আগস্ট ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা নন্দীরপাড়া এলাকা থেকে অস্ত্রের সরঞ্জামাদিসহ এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম মোহাম্মদ আজিজ উদ্দিন (৩৫)। তিনি সদর ইউনিয়নের পূর্ব বিলহাসুরা এলাকার মৃত মোহাম্মদ হোসাইনের পুত্র। পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) উইগ্যাজা মারমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল নন্দীরপাড়া ব্রিজ স্টেশন সংলগ্ন বিলের পাশে অবৈধ অস্ত্র বেচাকেনার সময় অভিযান চালায়। এ সময় মোহাম্মদ আজিজ উদ্দিনকে দেশীয় তৈরি একটি এলজি বন্দুকের অংশবিশেষসহ হাতেনাতে আটক করা হয়। অভিযানের সময় আরও একজন পালিয়ে যায়। এসআই উইগ্যাজা মারমা আরও জানান, যৌথবাহিনীর সদস্যরা ক্রেতা সেজে অস্ত্র কিনতে যান। অস্ত্র ব্যবসায়ীদের মধ্যে একজন আটক হয়েছেন, অন্যজন অস্ত্রের কিছু অংশ নিয়ে পালিয়ে গেছে। আটককৃত ব্যক্তিকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে দুইজনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×