হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে রোহিঙ্গা যুবক নিহত, আহত আরো ৪

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩ আগস্ট ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে অটোরিকশা ও মিনিট্রাক সংঘর্ষে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

রোববার দুপুর সাড়ে ১২টায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তুলাতুলি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

নিহত ওই রোহিঙ্গা যুবকের নাম মো. এবাদুল্লাহ (২৫)। তিনি হোয়াইক্যং চাকুমার কুল রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা মৃত মো. হোসেন আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বালু বহনকারী একটি মিনিট্রাক (ডাম্পার) উখিয়া উপজেলার পালংখালী থেকে টেকনাফ যাচ্ছিল। পথে হোয়াইক্যং ইউনিয়নের তুলাতুলি এলাকায় একটি বাঁকে নিয়ন্ত্রণ হারালে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং মিনিট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা রোহিঙ্গা যুবক এবাদুল্লাহ নিহত হন। এ ছাড়া অটোরিকশার চালক, এক যাত্রী, মিনিট্রাকের চালক ও চালকের সহকারী আহত হন। এঁদের মধ্যে মিনিট্রাকের চালক ও চালকের সহকারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

জানতে চাইলে হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নুরুল আবছার বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহত যুবকের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে রোহিঙ্গা যুবক নিহত, আহত আরো ৪

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে রোহিঙ্গা যুবক নিহত, আহত আরো ৪

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে অটোরিকশা ও মিনিট্রাক সংঘর্ষে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। রোববার দুপুর সাড়ে ১২টায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তুলাতুলি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। নিহত ওই রোহিঙ্গা যুবকের নাম মো. এবাদুল্লাহ (২৫)। তিনি হোয়াইক্যং চাকুমার কুল রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা মৃত মো. হোসেন আলীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বালু বহনকারী একটি মিনিট্রাক (ডাম্পার) উখিয়া উপজেলার পালংখালী থেকে টেকনাফ যাচ্ছিল। পথে হোয়াইক্যং ইউনিয়নের তুলাতুলি এলাকায় একটি বাঁকে নিয়ন্ত্রণ হারালে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং মিনিট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা রোহিঙ্গা যুবক এবাদুল্লাহ নিহত হন। এ ছাড়া অটোরিকশার চালক, এক যাত্রী, মিনিট্রাকের চালক ও চালকের সহকারী আহত হন। এঁদের মধ্যে মিনিট্রাকের চালক ও চালকের সহকারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। জানতে চাইলে হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নুরুল আবছার বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহত যুবকের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×