হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে জামায়াতের বিশাল গণ মিছিল ও সমাবেশ

সোয়েব সাঈদ, রামু::

সোয়েব সাঈদ, রামু::

সোমবার, ৪ আগস্ট ২০২৫, ১১:২৯ অপরাহ্ন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী রামু উপজেলার উদ্যোগে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ৪ আগস্ট বিকাল ৫ টায় রামু বাইপাস খালেকুজ্জামান চত্বর থেকে এ মিছিল শুরু হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার সেক্রেটারি জাহেদুল ইসলাম, রামু উপজেলার আমীর ফজলুল্লাহ মোহাম্মদ হাসান ও সেক্রেটারি আবু নাঈম মুহাম্মদ হারুনের নেতৃত্বে এ গণ মিছিলে অংশ নেন, হাজার হাজার নেতাকর্মী।

গণ মিছিল শেষে রামু চৌমুহনী স্টেশন চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার সেক্রেটারি জাহেদুল ইসলাম।
জামায়াতে ইসলামী রামু উপজেলার আমীর ফজলুল্লাহ মোহাম্মদ হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু নাঈম মুহাম্মদ হারুনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার আবদুর রহিম নূরী।
সমাবেশে জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার সেক্রেটারি জাহেদুল ইসলাম বলেন- এদেশে বারবার সরকার পরিবর্তন হলেও বৈষম্যমুক্ত দেশ গঠন হয়নি। জনগণের ভোট নিয়ে রাজনৈতিকদলগুলো রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলেও কোন দলই জনগণের অধিকার প্রতিষ্ঠান করেনি। দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার এদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছিলো। দিনের ভোট রাতে, কখনো বিনা ভোটে, কখনো ডামি ভোটে ক্ষমতা দখল করেছিলো। খুন, গুম, রাহাজানির মাধ্যমে পুরো বাংলাদেশকে একটি কারাগারে পরিনত করেছিলো। একবছর আগে একটি স্বাধীন-সার্বভৌম রাস্ট্র কায়েমের লক্ষ্যে এদেশের আপামর ছাত্রজনতা ঝাপিয়ে পড়েছিলো। ক্ষমতালোভী ফ্যাসিস্ট সরকার সেসময় দুই হাজার ছাত্রজনতাকে শহীদ করে। আহত ও পঙ্গত্ব বরণ করে আরও ত্রিশ হাজার ছাত্রজনতা। এখনো পর্যন্ত এ বর্বর হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হয়নি। তাই অবিলম্বে ফ্যাস্টিস্ট আওয়ামী সরকারের সন্ত্রাসী, খুনিদের বিচারের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন- আওয়ামী সরকার সবচেয়ে বেশী জুলুম করেছিলো জামায়াত নেতাকর্মীদের উপর। জামায়াতের সব অফিস দখল ও ভাংচুর করা হয়। জামায়াতের শীর্ষ নেতাদের বিচারের নামে ফাঁসি দিয়েছে। এমনকি জামায়াতকে নিষিদ্ধ করে জামায়াতের নিবন্ধন বাতিল ও দাঁড়ি পাল্লা প্রতীক কেড়ে নেয়া হয়। কিন্তু জুলাই বিপ্লবের মাধ্যমে মহান আল্লাহপাক জামায়াতকে দলের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দিয়েছে। আগামীতে মহান আল্লাহপাকই জামায়াতে ইসলামীকে বিজয় এনে দেবে। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শহীদুল আলম বাহাদুরকে দাঁড়ি পাল্লা প্রতীকে বিপুলভোটে বিজয়ী করতে হবে।
সমাবেশে আর বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামী রামু উপজেলার নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রফিক, এসিস্ট্যান্ট সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা মো. নুরুল হাকিম, উপজেলা সমাজ সেবা সেক্রেটারি ও ফতেখাঁরকুল ইউনিয়ন সভাপতি সৈয়দ সোহরাব হোসাইন, উপজেলা যুব বিভাগীয় সভাপতি মাহবুবুর রহমান, কচ্ছপিয়া ইউনিয়ন
আমীর মোঃ নাসিম, গর্জনিয়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুস সাত্তার ফারুক, জামায়াত নেতা মোহাম্মদ তৈয়ব উল্লাহ, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন সভাপতি মাওলানা তারেক বিন হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন রামু উপজেলা সভাপতি মোক্তার আহমদ ও উপজেলা অফিস সেকেটারি আব্দুল্লাহ আল মামুন সেলিম, খুনিয়াপালং ইউনিয়ন সভাপতি ফখরুদ্দিন, কাউয়ারখোপ ইউনিয়ন সভাপতি মাওলানা কলিম উল্লাহ, রশিদনগর ইউনিয়ন সভাপতি মোক্তার আহাম্মদ, চাকমারকুল ইউনিয়ন সভাপতি মাওলানা শরিফুল হক।
গণ মিছিল ও সমাবেশে রামু উপজেলা জামায়াতে ইসলামীর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের হাজারো নেতাকর্মী স্বতঃস্ফুর্তভাবে অংশ নেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

আরও পড়ুন

হামের ভয়াল থাবায় একদিনে ঝরল আরও ৬ প্রাণ

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রামুতে জামায়াতের বিশাল গণ মিছিল ও সমাবেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে জামায়াতের বিশাল গণ মিছিল ও সমাবেশ

প্রতিবেদক: সোয়েব সাঈদ, রামু:: | প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
Print Image
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী রামু উপজেলার উদ্যোগে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ৪ আগস্ট বিকাল ৫ টায় রামু বাইপাস খালেকুজ্জামান চত্বর থেকে এ মিছিল শুরু হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার সেক্রেটারি জাহেদুল ইসলাম, রামু উপজেলার আমীর ফজলুল্লাহ মোহাম্মদ হাসান ও সেক্রেটারি আবু নাঈম মুহাম্মদ হারুনের নেতৃত্বে এ গণ মিছিলে অংশ নেন, হাজার হাজার নেতাকর্মী। গণ মিছিল শেষে রামু চৌমুহনী স্টেশন চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার সেক্রেটারি জাহেদুল ইসলাম। জামায়াতে ইসলামী রামু উপজেলার আমীর ফজলুল্লাহ মোহাম্মদ হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু নাঈম মুহাম্মদ হারুনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার আবদুর রহিম নূরী। সমাবেশে জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার সেক্রেটারি জাহেদুল ইসলাম বলেন- এদেশে বারবার সরকার পরিবর্তন হলেও বৈষম্যমুক্ত দেশ গঠন হয়নি। জনগণের ভোট নিয়ে রাজনৈতিকদলগুলো রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলেও কোন দলই জনগণের অধিকার প্রতিষ্ঠান করেনি। দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার এদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছিলো। দিনের ভোট রাতে, কখনো বিনা ভোটে, কখনো ডামি ভোটে ক্ষমতা দখল করেছিলো। খুন, গুম, রাহাজানির মাধ্যমে পুরো বাংলাদেশকে একটি কারাগারে পরিনত করেছিলো। একবছর আগে একটি স্বাধীন-সার্বভৌম রাস্ট্র কায়েমের লক্ষ্যে এদেশের আপামর ছাত্রজনতা ঝাপিয়ে পড়েছিলো। ক্ষমতালোভী ফ্যাসিস্ট সরকার সেসময় দুই হাজার ছাত্রজনতাকে শহীদ করে। আহত ও পঙ্গত্ব বরণ করে আরও ত্রিশ হাজার ছাত্রজনতা। এখনো পর্যন্ত এ বর্বর হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হয়নি। তাই অবিলম্বে ফ্যাস্টিস্ট আওয়ামী সরকারের সন্ত্রাসী, খুনিদের বিচারের আওতায় আনতে হবে। তিনি আরও বলেন- আওয়ামী সরকার সবচেয়ে বেশী জুলুম করেছিলো জামায়াত নেতাকর্মীদের উপর। জামায়াতের সব অফিস দখল ও ভাংচুর করা হয়। জামায়াতের শীর্ষ নেতাদের বিচারের নামে ফাঁসি দিয়েছে। এমনকি জামায়াতকে নিষিদ্ধ করে জামায়াতের নিবন্ধন বাতিল ও দাঁড়ি পাল্লা প্রতীক কেড়ে নেয়া হয়। কিন্তু জুলাই বিপ্লবের মাধ্যমে মহান আল্লাহপাক জামায়াতকে দলের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দিয়েছে। আগামীতে মহান আল্লাহপাকই জামায়াতে ইসলামীকে বিজয় এনে দেবে। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শহীদুল আলম বাহাদুরকে দাঁড়ি পাল্লা প্রতীকে বিপুলভোটে বিজয়ী করতে হবে। সমাবেশে আর বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামী রামু উপজেলার নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রফিক, এসিস্ট্যান্ট সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা মো. নুরুল হাকিম, উপজেলা সমাজ সেবা সেক্রেটারি ও ফতেখাঁরকুল ইউনিয়ন সভাপতি সৈয়দ সোহরাব হোসাইন, উপজেলা যুব বিভাগীয় সভাপতি মাহবুবুর রহমান, কচ্ছপিয়া ইউনিয়ন আমীর মোঃ নাসিম, গর্জনিয়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুস সাত্তার ফারুক, জামায়াত নেতা মোহাম্মদ তৈয়ব উল্লাহ, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন সভাপতি মাওলানা তারেক বিন হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন রামু উপজেলা সভাপতি মোক্তার আহমদ ও উপজেলা অফিস সেকেটারি আব্দুল্লাহ আল মামুন সেলিম, খুনিয়াপালং ইউনিয়ন সভাপতি ফখরুদ্দিন, কাউয়ারখোপ ইউনিয়ন সভাপতি মাওলানা কলিম উল্লাহ, রশিদনগর ইউনিয়ন সভাপতি মোক্তার আহাম্মদ, চাকমারকুল ইউনিয়ন সভাপতি মাওলানা শরিফুল হক। গণ মিছিল ও সমাবেশে রামু উপজেলা জামায়াতে ইসলামীর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের হাজারো নেতাকর্মী স্বতঃস্ফুর্তভাবে অংশ নেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×