হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হার্টের রিং-এর দাম সর্বোচ্চ ৮৮ হাজার টাকা কমাল সরকার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন


ঢাকা, ০৪ আগস্ট – হার্টের স্টেন্টের (রিং) দাম পুনঃনির্ধারণ করেছে সরকার, যেখানে একেকটি রিংয়ের দাম কোম্পানিভেদে ৩ হাজার থেকে ৮৮ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে বলে জানা গেছে।

সোমবার (৪ আগস্ট) এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন

বিশ্ববাজারে সোনার বড় দরপতন: এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্ন দামে মূল্যবান এই ধাতু

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সই করা এ অফিস আদেশে তিন কোম্পানির ১১ ধরনের স্টেন্টের দাম কমিয়ে নতুন করে নির্ধারণ করা হয়। স্টেন্ট আমদানি প্রতিষ্ঠানভেদে খুচরা মূল্য সর্বনিম্ন ৫০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

আদেশে বলা হয়, বিশেষজ্ঞ পরামর্শক কমিটির সুপারিশের আলোকে ট্যাক্স, ভ্যাট, বিভিন্ন চার্জ/ কমিশন এবং কোম্পানিগুলোর যুক্তিসঙ্গত মুনাফা বিবেচনায় এনে Abbott, Boston Scientific এবং Medtronic হতে আমদানিকৃত করোনারি স্টেন্টসমূহের সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) পুনঃনির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

অনুমোদিত মূল্য তালিকা ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণসহ হাসপাতালগুলো যেন স্টেন্টের ক্ষেত্রে সার্ভিস চার্জ হিসেবে ৫ শতাংশের অতিরিক্ত অর্থ আদায় না করে এবং অনুমোদিত সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) ব্যতীত কোনো কার্ডিওভাসকুলার ও নিউরো ইমপ্ল্যান্ট ডিভাইস যেন ক্রয় না করা হয় এ বিষয়ে মনিটরিং করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হার্টের রিং-এর দাম সর্বোচ্চ ৮৮ হাজার টাকা কমাল সরকার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হার্টের রিং-এর দাম সর্বোচ্চ ৮৮ হাজার টাকা কমাল সরকার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৪ আগস্ট – হার্টের স্টেন্টের (রিং) দাম পুনঃনির্ধারণ করেছে সরকার, যেখানে একেকটি রিংয়ের দাম কোম্পানিভেদে ৩ হাজার থেকে ৮৮ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে বলে জানা গেছে।সোমবার (৪ আগস্ট) এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সই করা এ অফিস আদেশে তিন কোম্পানির ১১ ধরনের স্টেন্টের দাম কমিয়ে নতুন করে নির্ধারণ করা হয়। স্টেন্ট আমদানি প্রতিষ্ঠানভেদে খুচরা মূল্য সর্বনিম্ন ৫০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।আদেশে বলা হয়, বিশেষজ্ঞ পরামর্শক কমিটির সুপারিশের আলোকে ট্যাক্স, ভ্যাট, বিভিন্ন চার্জ/ কমিশন এবং কোম্পানিগুলোর যুক্তিসঙ্গত মুনাফা বিবেচনায় এনে Abbott, Boston Scientific এবং Medtronic হতে আমদানিকৃত করোনারি স্টেন্টসমূহের সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) পুনঃনির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।অনুমোদিত মূল্য তালিকা ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণসহ হাসপাতালগুলো যেন স্টেন্টের ক্ষেত্রে সার্ভিস চার্জ হিসেবে ৫ শতাংশের অতিরিক্ত অর্থ আদায় না করে এবং অনুমোদিত সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) ব্যতীত কোনো কার্ডিওভাসকুলার ও নিউরো ইমপ্ল্যান্ট ডিভাইস যেন ক্রয় না করা হয় এ বিষয়ে মনিটরিং করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×