হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা তরুণ-তরুণীকে ভারতে পাচারের চেষ্টা, ১৭ এনআইডিসহ দালাল গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৪ আগস্ট ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন

বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে কক্সবাজারের আশ্রয়-শিবির থেকে দুই রোহিঙ্গা তরুণ-তরুণীকে ফেনীতে আনা হয়। পরে তাদের ভারতে পাচারের লক্ষ্যে একদিন পরশুরাম সীমান্তে রাখা হলেও পরিকল্পনা সফল না হওয়ায় আবার ফেনী শহরে ফিরিয়ে আনা হয়। সেখানে জনতার সহায়তায় দুই রোহিঙ্গা ও একজন স্থানীয় পাচারকারীকে আটক করা হয়।

রোববার (৩ আগস্ট) রাত ১১টার দিকে স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে ফেনীর মহিপাল পাসপোর্ট অফিস–সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

গ্রেপ্তার দালালের নাম মোঃ আবদুল মান্নান (৩৪)। তিনি ফেনীর পরশুরাম উপজেলার কালিনগর এলাকার নতুন বাড়ির শফিকুর রহমানের ছেলে। আটক রোহিঙ্গা তরুণ-তরুণী হলেন কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ আরাফাত (২৫) ও মোসাম্মৎ রমিদা (২৬)। তাদের আশ্রয়-শিবিরে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, স্থানীয় দালাল আবদুল মান্নানের কাছ থেকে ৩টি বাংলাদেশি পাসপোর্ট, ১৭টি জাতীয় পরিচয়পত্র এবং একাধিক জন্ম-নিবন্ধন সনদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ আইন ও পাসপোর্ট জালিয়াতির ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

ডিসেম্বর-জানুয়ারিতে দেশে ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা, তীব্র হতে পারে ৩টি

পুলিশের জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গা শরণার্থীরা জানিয়েছেন, কক্সবাজারের আশ্রয়-শিবির থেকে তাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এবং বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে ফেনীতে নিয়ে আসেন স্থানীয় দালাল আবদুল মান্নান ও তার সহযোগীরা। এরপর তাদের ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তবর্তী পরশুরাম এলাকায় রাখা হয়, কিন্তু পাচার সফল না হওয়ায় আবার ফেনীতে ফিরিয়ে আনা হয়।

ফেনী মডেল থানার উপ-পরিদর্শক মোঃ গোলাম মোস্তফা জানিয়েছেন, মানব পাচার মামলায় গ্রেপ্তার হওয়া দালাল আবদুল মান্নানকে সোমবার বিকেলে কারাগারে পাঠানো হবে। অন্যদিকে, আটক দুই রোহিঙ্গা শরণার্থীকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে ফেরত পাঠানো হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রোহিঙ্গা তরুণ-তরুণীকে ভারতে পাচারের চেষ্টা, ১৭ এনআইডিসহ দালাল গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা তরুণ-তরুণীকে ভারতে পাচারের চেষ্টা, ১৭ এনআইডিসহ দালাল গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন
Print Image
বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে কক্সবাজারের আশ্রয়-শিবির থেকে দুই রোহিঙ্গা তরুণ-তরুণীকে ফেনীতে আনা হয়। পরে তাদের ভারতে পাচারের লক্ষ্যে একদিন পরশুরাম সীমান্তে রাখা হলেও পরিকল্পনা সফল না হওয়ায় আবার ফেনী শহরে ফিরিয়ে আনা হয়। সেখানে জনতার সহায়তায় দুই রোহিঙ্গা ও একজন স্থানীয় পাচারকারীকে আটক করা হয়। রোববার (৩ আগস্ট) রাত ১১টার দিকে স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে ফেনীর মহিপাল পাসপোর্ট অফিস–সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। গ্রেপ্তার দালালের নাম মোঃ আবদুল মান্নান (৩৪)। তিনি ফেনীর পরশুরাম উপজেলার কালিনগর এলাকার নতুন বাড়ির শফিকুর রহমানের ছেলে। আটক রোহিঙ্গা তরুণ-তরুণী হলেন কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ আরাফাত (২৫) ও মোসাম্মৎ রমিদা (২৬)। তাদের আশ্রয়-শিবিরে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশ জানায়, স্থানীয় দালাল আবদুল মান্নানের কাছ থেকে ৩টি বাংলাদেশি পাসপোর্ট, ১৭টি জাতীয় পরিচয়পত্র এবং একাধিক জন্ম-নিবন্ধন সনদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ আইন ও পাসপোর্ট জালিয়াতির ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গা শরণার্থীরা জানিয়েছেন, কক্সবাজারের আশ্রয়-শিবির থেকে তাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এবং বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে ফেনীতে নিয়ে আসেন স্থানীয় দালাল আবদুল মান্নান ও তার সহযোগীরা। এরপর তাদের ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তবর্তী পরশুরাম এলাকায় রাখা হয়, কিন্তু পাচার সফল না হওয়ায় আবার ফেনীতে ফিরিয়ে আনা হয়। ফেনী মডেল থানার উপ-পরিদর্শক মোঃ গোলাম মোস্তফা জানিয়েছেন, মানব পাচার মামলায় গ্রেপ্তার হওয়া দালাল আবদুল মান্নানকে সোমবার বিকেলে কারাগারে পাঠানো হবে। অন্যদিকে, আটক দুই রোহিঙ্গা শরণার্থীকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে ফেরত পাঠানো হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×