হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাবেক প্রতিমন্ত্রী রাঙ্গা ও তার পরিবারের সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৪ আগস্ট ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন


ঢাকা, ০৪ আগস্ট – সাবেক প্রতিমন্ত্রী এবং রংপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা, ছেলে রাফাত রহমান জিতু, মেয়ে মালিহা তাসনিম জুঁই এবং পুত্রবধূ শাকিলা খানম কাকনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকায় দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (৪ আগস্ট) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন সংস্থার পক্ষে সহকারী পরিচালক মনিরুল ইসলাম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়, মশিউর রহমান রাঙ্গা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পদ পদবি ব্যবহার করে প্রভাব খাটিয়ে ভিন্ন কোনো উৎস হতে বা অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

আবেদনে আরও বলা হয়, গোপন ও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মশিউর রহমান রাঙ্গা ও তার পরিবারের সদস্যদের নামে রংপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ রয়েছে। মশিউর রহমান রাঙ্গা এবং তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করার জন্য তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তারা বিদেশে পালিয়ে যেনে অনুসন্ধানকাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সাবেক প্রতিমন্ত্রী রাঙ্গা ও তার পরিবারের সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাবেক প্রতিমন্ত্রী রাঙ্গা ও তার পরিবারের সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৪ আগস্ট – সাবেক প্রতিমন্ত্রী এবং রংপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা, ছেলে রাফাত রহমান জিতু, মেয়ে মালিহা তাসনিম জুঁই এবং পুত্রবধূ শাকিলা খানম কাকনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকায় দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।সোমবার (৪ আগস্ট) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন সংস্থার পক্ষে সহকারী পরিচালক মনিরুল ইসলাম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।আবেদনে বলা হয়, মশিউর রহমান রাঙ্গা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পদ পদবি ব্যবহার করে প্রভাব খাটিয়ে ভিন্ন কোনো উৎস হতে বা অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।আবেদনে আরও বলা হয়, গোপন ও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মশিউর রহমান রাঙ্গা ও তার পরিবারের সদস্যদের নামে রংপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ রয়েছে। মশিউর রহমান রাঙ্গা এবং তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করার জন্য তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তারা বিদেশে পালিয়ে যেনে অনুসন্ধানকাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×