হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু বাংলাদেশের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৬ আগস্ট ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন


ঢাকা, ০৬ আগস্ট – বাংলাদেশ নারী ফুটবল দলের এএফসি অ-২০ বাছাই টুর্নামেন্ট শুরু আজ। প্রথমেই স্বাগতিক লাওসের মুখোমুখি হচ্ছেন আফিদারা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ছয়টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের গ্রুপে স্বাগতিক লাওস ছাড়াও আছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের তুলনায় অপেক্ষাকৃত দুর্বল পূর্ব তিমুর। লাওসের সিনিয়র দলের ফিফা র‌্যাঙ্কিং ১০৭, দক্ষিণ কোরিয়ার ১৯ আর বাংলাদেশের ১২৮। মাঠে র‌্যাঙ্কিং বড় বাধা নয় এটা আফিদারা এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমার ও বাহরাইনকে হারিয়ে প্রমাণ করেছেন।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

লাওসের বিপক্ষে নিজেদের প্রমাণ করতে মুখিয়ে বাংলাদেশ অধিনায়ক আফিদা খন্দকার, ‘আমরা এখানে এসেছি এশিয়ান কাপে (বয়সভিত্তিক) জায়গা পাওয়ার জন্য। প্রতিটা ম্যাচ ভালো খেলার সর্বোচ্চ চেষ্টা করব।’

গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার বলেন, ‘টানা খেলার মধ্যে থাকা খেলোয়াড়দের ক্লান্তি আসাটা খুব স্বাভাবিক। কীভাবে ওদের সতেজ রাখা যায় সেই পরিকল্পনাও করতে হয়েছে আমাকে। আগামীকাল (আজ) হয়তো দেখতে পারবেন মেয়েরা কোন অবস্থায় আছে। তবে মেয়েরা ভালো ফুটবল খেলতে তৈরি আছে। অবশ্যই আমরা ৩ পয়েন্ট চাই (লাওসকে হারিয়ে)।’

টানা খেলার মধ্যে আছেন বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। মিয়ানমারে সিনিয়র দল খেলেছে এশিয়ান কাপ বাছাই। সেই দলের ৯ জন ফুটবলার খেলেছেন সাফ অ-২০ টুর্নামেন্ট। ঐ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর এখন অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্ট। এক মাসের ব্যবধানে টানা তিনটি টুর্নামেন্ট খেলায় ফুটবলাররা স্বাভাবিকভাবে ক্লান্ত। সেই ক্লান্তি ছাপিয়ে আজ লাওসের মাঠে স্বাগতিকদের হারিয়ে পূর্ণ ৩ পয়েন্টই চান বাংলাদেশ কোচ পিটার বাটলার।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু বাংলাদেশের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু বাংলাদেশের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৬ আগস্ট – বাংলাদেশ নারী ফুটবল দলের এএফসি অ-২০ বাছাই টুর্নামেন্ট শুরু আজ। প্রথমেই স্বাগতিক লাওসের মুখোমুখি হচ্ছেন আফিদারা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ছয়টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।বাংলাদেশের গ্রুপে স্বাগতিক লাওস ছাড়াও আছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের তুলনায় অপেক্ষাকৃত দুর্বল পূর্ব তিমুর। লাওসের সিনিয়র দলের ফিফা র‌্যাঙ্কিং ১০৭, দক্ষিণ কোরিয়ার ১৯ আর বাংলাদেশের ১২৮। মাঠে র‌্যাঙ্কিং বড় বাধা নয় এটা আফিদারা এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমার ও বাহরাইনকে হারিয়ে প্রমাণ করেছেন।লাওসের বিপক্ষে নিজেদের প্রমাণ করতে মুখিয়ে বাংলাদেশ অধিনায়ক আফিদা খন্দকার, ‘আমরা এখানে এসেছি এশিয়ান কাপে (বয়সভিত্তিক) জায়গা পাওয়ার জন্য। প্রতিটা ম্যাচ ভালো খেলার সর্বোচ্চ চেষ্টা করব।’গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার বলেন, ‘টানা খেলার মধ্যে থাকা খেলোয়াড়দের ক্লান্তি আসাটা খুব স্বাভাবিক। কীভাবে ওদের সতেজ রাখা যায় সেই পরিকল্পনাও করতে হয়েছে আমাকে। আগামীকাল (আজ) হয়তো দেখতে পারবেন মেয়েরা কোন অবস্থায় আছে। তবে মেয়েরা ভালো ফুটবল খেলতে তৈরি আছে। অবশ্যই আমরা ৩ পয়েন্ট চাই (লাওসকে হারিয়ে)।’টানা খেলার মধ্যে আছেন বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। মিয়ানমারে সিনিয়র দল খেলেছে এশিয়ান কাপ বাছাই। সেই দলের ৯ জন ফুটবলার খেলেছেন সাফ অ-২০ টুর্নামেন্ট। ঐ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর এখন অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্ট। এক মাসের ব্যবধানে টানা তিনটি টুর্নামেন্ট খেলায় ফুটবলাররা স্বাভাবিকভাবে ক্লান্ত। সেই ক্লান্তি ছাপিয়ে আজ লাওসের মাঠে স্বাগতিকদের হারিয়ে পূর্ণ ৩ পয়েন্টই চান বাংলাদেশ কোচ পিটার বাটলার। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×