হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-লাওস সমঝোতা স্মারক সই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন


ঢাকা, ০৬ আগস্ট – দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ ও লাওস ফরেন অফিস কনসালটেশনস বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বুধবার (৬ আগস্ট)।

বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. লুৎফর রহমান। অপরদিকে, লাওস সরকারের পক্ষে স্বাক্ষর করেন ভিয়েতনামে লাওসের রাষ্ট্রদূত খামফাও এনথাভান ।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

৬ আগস্ট তথ্য মন্ত্রণালয়াধীন স্বাস্থ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়।

সমঝোতা স্মারকটিকে একটি কূটনৈতিক মাইলফলক হিসেবে আখ্যায়িত করে রাষ্ট্রদূত লুৎফর রহমান বলেন, এ চুক্তি দুই দেশের মধ্যে নিয়মিত কূটনৈতিক সভা ও আলোচনার পথ সুগম করবে। বাংলাদেশ ও লাওসের মধ্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক, বিনিয়োগসহ সব ধরনের সহযোগিতামূলক সম্পর্ক গভীর করতে সহায়ক ভূমিকা পালন করবে। সর্বোপরি, এটি দুই দেশের মধ্যে একটি টেকসই দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে চায় এ অভিপ্রায় পুনঃব্যক্ত করে রাষ্ট্রদূত রহমান বলেন, এ সমঝোতা স্মারকটি শুধু দ্বিপাক্ষিক বন্ধন জোরদারই করবে না, আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামেও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পরস্পরকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করবে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৬ আগস্ট ২০২৫

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-লাওস সমঝোতা স্মারক সই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-লাওস সমঝোতা স্মারক সই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৬ আগস্ট – দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ ও লাওস ফরেন অফিস কনসালটেশনস বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বুধবার (৬ আগস্ট)।বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. লুৎফর রহমান। অপরদিকে, লাওস সরকারের পক্ষে স্বাক্ষর করেন ভিয়েতনামে লাওসের রাষ্ট্রদূত খামফাও এনথাভান ।৬ আগস্ট তথ্য মন্ত্রণালয়াধীন স্বাস্থ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়।সমঝোতা স্মারকটিকে একটি কূটনৈতিক মাইলফলক হিসেবে আখ্যায়িত করে রাষ্ট্রদূত লুৎফর রহমান বলেন, এ চুক্তি দুই দেশের মধ্যে নিয়মিত কূটনৈতিক সভা ও আলোচনার পথ সুগম করবে। বাংলাদেশ ও লাওসের মধ্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক, বিনিয়োগসহ সব ধরনের সহযোগিতামূলক সম্পর্ক গভীর করতে সহায়ক ভূমিকা পালন করবে। সর্বোপরি, এটি দুই দেশের মধ্যে একটি টেকসই দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে চায় এ অভিপ্রায় পুনঃব্যক্ত করে রাষ্ট্রদূত রহমান বলেন, এ সমঝোতা স্মারকটি শুধু দ্বিপাক্ষিক বন্ধন জোরদারই করবে না, আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামেও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পরস্পরকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করবে।সূত্র: জাগো নিউজএনএন/ ০৬ আগস্ট ২০২৫  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×