নাটোর, ০৭ আগস্ট – নাটোরের সিংড়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার খাদ্য গোডাউন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার বাসিন্দা হাফিজুর রহমান (৪৭) ও উজ্জ্বল হোসেন (৩৬)।
পুলিশ জানায়, হাফিজুর ও উজ্জ্বল নিজেদের সাংবাদিক পরিচয়ে সিংড়া উপজেলার খাদ্য গুদামে প্রবেশ করে কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে অর্থ দাবি করেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
এ ঘটনায় উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আটক হাফিজুর ও উজ্জ্বল প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদাবাজির কথা স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে সাংবাদিক পরিচয়ে প্রতারণা করে আসছিলেন।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৭ আগস্ট ২০২৫




মন্তব্য করুন