হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে ৪টি ফিলিং স্টেশন ও ৩টি স্বর্ণের দোকানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ০৪:১২ অপরাহ্ন

গ্রাহক প্রতারণা এবং ওজনে কারচুপির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)।

বৃহস্পতিবার সকাল থেকে কউক-এর সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪টি ফিলিং স্টেশন এবং ৩টি স্বর্ণের দোকানকে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম জানান, দীর্ঘদিন ধরে এই ফিলিং স্টেশন ও স্বর্ণের দোকানগুলোর বিরুদ্ধে ওজনে কারচুপির অভিযোগ আসছিল। আজকের অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
অভিযানের পর জুয়েলারি দোকান মালিক সমিতির পক্ষ থেকে তাদের ওজন পরিমাপক যন্ত্রগুলো ঠিক করার জন্য এক সপ্তাহ সময় চাওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের সতর্ক করে দিয়ে বলেন, এই সময়ের মধ্যে যন্ত্রগুলো ঠিক করা না হলে এবং ভবিষ্যতে একই ধরনের অনিয়ম পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি অন্যান্য সকল দোকান মালিককেও সঠিক ওজন পরিমাপক যন্ত্র ব্যবহারের জন্য আহ্বান জানান।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

এদিকে, এই অভিযানের আগের দিন অর্থাৎ বুধবারও শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। মেয়াদ উত্তীর্ণ ও অবৈধ ঔষধ বিক্রির অভিযোগে ৯টি ফার্মেসিকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে ৪টি ফিলিং স্টেশন ও ৩টি স্বর্ণের দোকানকে জরিমানা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে ৪টি ফিলিং স্টেশন ও ৩টি স্বর্ণের দোকানকে জরিমানা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ০৪:১২ অপরাহ্ন
Print Image
গ্রাহক প্রতারণা এবং ওজনে কারচুপির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। বৃহস্পতিবার সকাল থেকে কউক-এর সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪টি ফিলিং স্টেশন এবং ৩টি স্বর্ণের দোকানকে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম জানান, দীর্ঘদিন ধরে এই ফিলিং স্টেশন ও স্বর্ণের দোকানগুলোর বিরুদ্ধে ওজনে কারচুপির অভিযোগ আসছিল। আজকের অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযানের পর জুয়েলারি দোকান মালিক সমিতির পক্ষ থেকে তাদের ওজন পরিমাপক যন্ত্রগুলো ঠিক করার জন্য এক সপ্তাহ সময় চাওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের সতর্ক করে দিয়ে বলেন, এই সময়ের মধ্যে যন্ত্রগুলো ঠিক করা না হলে এবং ভবিষ্যতে একই ধরনের অনিয়ম পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি অন্যান্য সকল দোকান মালিককেও সঠিক ওজন পরিমাপক যন্ত্র ব্যবহারের জন্য আহ্বান জানান। এদিকে, এই অভিযানের আগের দিন অর্থাৎ বুধবারও শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। মেয়াদ উত্তীর্ণ ও অবৈধ ঔষধ বিক্রির অভিযোগে ৯টি ফার্মেসিকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×