নজরুল ইসলাম, কুতুবদিয়া :: কক্সবাজারের কুতুবদিয়ায় বেপরোয়া টমটম গাড়ির ধাক্কায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন শিশুসহ দুই নারী। নিহত ছাত্রীর নাম মেহেরুনেচ্ছা (৮)।
সে মনোহরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী এবং ওই গ্রামের মাসুক হোছাইনের মেয়ে।
১৬ এপ্রিল (শনিবার) ২ টার দিকে বড়ি মনোহরখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাঈমা তাবাসসুম শিশুটিকে মৃত ঘোষণা করেন।
জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন
স্থানীয়রা জানান, ২ টার দিকে একজন নারী যাত্রী নিয়ে টমেটো গাড়িটি মনোহরখালী সড়কের পশ্চিম দিকে যাচ্ছিল।
বিসমিল্লাহ নার্সারির সামনে দুই শিশু রাস্তা পারাপারের সময় টমটমগাড়িটি তাদের চাপা দেয়। এতে নারী যাত্রীসহ দুই শিশু গুরুতর আহত হয়।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয় যান।
এদিকে সুরতহাল প্রতিবেদন তৈরি করে শিশুটির লাশ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে বলে থানা সূত্রে জানা গেছে। তবে এ ঘটনায় টমটম চালককে গ্রেপ্তার করা হয়নি।




মন্তব্য করুন