হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় নবনির্মিত বালুখালি পুলিশ ফাঁড়ি’র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩, ১১:২৬ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ার বালুখালিতে নবনির্মিত পুলিশ ফাঁড়ি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকাল ৫টার দিকে পুলিশ ফাঁড়ি টি উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজুল ইসলাম পিপিএম (বার)।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও ওসি (তদন্ত) নাসির উদ্দীন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত উখিয়া উপজেলার পালংখালি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত বালুখালি পুলিশ ফাঁড়ি উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব, অতিরিক্ত পুলিশ সুপার ( উখিয়া সার্কেল) মোঃ রাসেল, বিশিষ্ট সমাজ সেবক লতিফ আনোয়ার চৌধুরী ও উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার।

উদ্বোধনকালে এ সময় পুলিশ সুপার বলেন,বালুখালি পুলিশ ফাঁড়ি টা নির্মিত হওয়ায় আপনারা সহজে আরো পুলিশিং সেবা পাবেন। এই ইউনিয়নের মাদক ও চোরাচালান বন্ধ করা সহ স্কুল, কলেজের শিক্ষার্থীরা নিরাপদে যাতায়াতে করতে পারবেন এবং নিরাপদে ব্যবসা-বাণিজ্য করতে পারবেন। আপনাদের সহযোগিতা ছিল বলে পুলিশ ফাঁড়িটি নির্মান করা গেছে। তাই আমরা সব সময় আপনাদের সহযোগিতা কামনা করি।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন,পালংখালি ইউনিয়নের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্য নবনির্মিত বালুখালি পুলিশ ফাঁড়ির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই ফাঁড়িটি বাস্তবায়নের ক্ষেত্রে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক দিক নির্দেশনা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় মানুষের সহযোগিতায় বালুখালিতে পুলিশ ফাঁড়িটা নির্মিত করা হলো। বালুখালি পুলিশ ফাঁড়িতে ৫টি রুম বিশিষ্ট ও সেমিপাকা চতুর্পাশের কাঁটাতারে বেড়া রয়েছে।এবং ফাড়িঁর নিরাপত্তার জন্য সার্বিক ব্যবস্থা রয়েছে।

উল্লেখ্য বালুখালী পুলিশ ফাঁড়িতে ১ জন এসআই, ২ জন এএসআই ও ১৭ জন কনস্টেবল দায়িত্ব নিয়মিত দায়িত্ব পালন করবেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ায় নবনির্মিত বালুখালি পুলিশ ফাঁড়ি’র উদ্বোধন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় নবনির্মিত বালুখালি পুলিশ ফাঁড়ি’র উদ্বোধন

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩, ১১:২৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার বালুখালিতে নবনির্মিত পুলিশ ফাঁড়ি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকাল ৫টার দিকে পুলিশ ফাঁড়ি টি উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজুল ইসলাম পিপিএম (বার)। উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও ওসি (তদন্ত) নাসির উদ্দীন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত উখিয়া উপজেলার পালংখালি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত বালুখালি পুলিশ ফাঁড়ি উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব, অতিরিক্ত পুলিশ সুপার ( উখিয়া সার্কেল) মোঃ রাসেল, বিশিষ্ট সমাজ সেবক লতিফ আনোয়ার চৌধুরী ও উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার। উদ্বোধনকালে এ সময় পুলিশ সুপার বলেন,বালুখালি পুলিশ ফাঁড়ি টা নির্মিত হওয়ায় আপনারা সহজে আরো পুলিশিং সেবা পাবেন। এই ইউনিয়নের মাদক ও চোরাচালান বন্ধ করা সহ স্কুল, কলেজের শিক্ষার্থীরা নিরাপদে যাতায়াতে করতে পারবেন এবং নিরাপদে ব্যবসা-বাণিজ্য করতে পারবেন। আপনাদের সহযোগিতা ছিল বলে পুলিশ ফাঁড়িটি নির্মান করা গেছে। তাই আমরা সব সময় আপনাদের সহযোগিতা কামনা করি। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন,পালংখালি ইউনিয়নের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্য নবনির্মিত বালুখালি পুলিশ ফাঁড়ির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই ফাঁড়িটি বাস্তবায়নের ক্ষেত্রে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক দিক নির্দেশনা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় মানুষের সহযোগিতায় বালুখালিতে পুলিশ ফাঁড়িটা নির্মিত করা হলো। বালুখালি পুলিশ ফাঁড়িতে ৫টি রুম বিশিষ্ট ও সেমিপাকা চতুর্পাশের কাঁটাতারে বেড়া রয়েছে।এবং ফাড়িঁর নিরাপত্তার জন্য সার্বিক ব্যবস্থা রয়েছে। উল্লেখ্য বালুখালী পুলিশ ফাঁড়িতে ১ জন এসআই, ২ জন এএসআই ও ১৭ জন কনস্টেবল দায়িত্ব নিয়মিত দায়িত্ব পালন করবেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×