হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত পিকআপ চালকের মৃত্যু

এম জিয়াবুল হক, চকরিয়া ::

এম জিয়াবুল হক, চকরিয়া ::

শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী মেধাকচ্ছপিয়া ঢালায় পিকআপ ট্রাক ও কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গুরুতর আহত পিকআপ গাড়ির চালক মোঃ ওসমান গনি (২২) শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

আগেরদিন বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী মেধাকচ্ছপিয়া ঢালা এলাকায় দুইটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে।

নিহত ওসমান গনি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।

দুঘর্টনা বিষয়টি নিশ্চিত করেছেন মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান। তিনি বলেন, বৃহস্পতিবার বিকালে মহাসড়কের মেধাকচ্ছপিয়া ঢালা এলাকায় চট্টগ্রামমুখী একটি মিনি পিকআপের সঙ্গে বিপরীত দিক কক্সবাজারমুখী কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় পিকআপ গাড়ির চালক ওসমান গনি গুরুতর আহত হলে তাৎক্ষণিক আশপাশের লোকজনের সহায়তায় হাইওয়ে পুলিশ তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটস্থ মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হসপিটালে নিয়ে যায়।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

তবে শাররীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাঁকে বৃহস্পতিবার সন্ধ্যার পরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পরিবার সদস্যদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশের ওসি মেহেদী হাসান বলেন, চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিকআপ গাড়ি চালক ওসমান গনি শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে মারা গেছে। দুর্ঘটনা কবলিত পিকআপ ও কার্ভাডভ্যান ঘটনাস্থল থেকে জব্দ করে হাইওয়ে থানায় হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত পিকআপ চালকের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত পিকআপ চালকের মৃত্যু

প্রতিবেদক: এম জিয়াবুল হক, চকরিয়া :: | প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী মেধাকচ্ছপিয়া ঢালায় পিকআপ ট্রাক ও কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গুরুতর আহত পিকআপ গাড়ির চালক মোঃ ওসমান গনি (২২) শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আগেরদিন বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী মেধাকচ্ছপিয়া ঢালা এলাকায় দুইটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। নিহত ওসমান গনি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে। দুঘর্টনা বিষয়টি নিশ্চিত করেছেন মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান। তিনি বলেন, বৃহস্পতিবার বিকালে মহাসড়কের মেধাকচ্ছপিয়া ঢালা এলাকায় চট্টগ্রামমুখী একটি মিনি পিকআপের সঙ্গে বিপরীত দিক কক্সবাজারমুখী কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পিকআপ গাড়ির চালক ওসমান গনি গুরুতর আহত হলে তাৎক্ষণিক আশপাশের লোকজনের সহায়তায় হাইওয়ে পুলিশ তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটস্থ মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হসপিটালে নিয়ে যায়। তবে শাররীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাঁকে বৃহস্পতিবার সন্ধ্যার পরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরিবার সদস্যদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশের ওসি মেহেদী হাসান বলেন, চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিকআপ গাড়ি চালক ওসমান গনি শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে মারা গেছে। দুর্ঘটনা কবলিত পিকআপ ও কার্ভাডভ্যান ঘটনাস্থল থেকে জব্দ করে হাইওয়ে থানায় হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×