হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে চাঞ্চল্যকর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

শনিবার, ৯ আগস্ট ২০২৫, ০৯:২১ অপরাহ্ন

চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন (৩০ বছর) সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা প্রাপ্ত পলাতক আসামি শাহিন উদ্দিনকে (২৫) গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাতে কক্সবাজার সদর থানাধীন পূর্ব মাছুয়াখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস দল জানতে পারে যে, হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহিন উদ্দিন কক্সবাজার সদর থানাধীন পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী এলাকায় অবস্থান করছে।

এই তথ্যের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত শাহিন উদ্দিন পূর্ব মাছুয়াখালী মসজিদের পাশের এলাকার নুরুল আবছারের ছেলে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে চাঞ্চল্যকর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে চাঞ্চল্যকর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট ২০২৫, ০৯:২১ অপরাহ্ন
Print Image
চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন (৩০ বছর) সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা প্রাপ্ত পলাতক আসামি শাহিন উদ্দিনকে (২৫) গ্রেফতার করেছে র‍্যাব-১৫। শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাতে কক্সবাজার সদর থানাধীন পূর্ব মাছুয়াখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস দল জানতে পারে যে, হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহিন উদ্দিন কক্সবাজার সদর থানাধীন পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত শাহিন উদ্দিন পূর্ব মাছুয়াখালী মসজিদের পাশের এলাকার নুরুল আবছারের ছেলে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল' এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×