হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১০ আগস্ট ২০২৫, ১০:২২ অপরাহ্ন


ঢাকা, ১০ আগস্ট – গত মাসেই দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে তাদের ঘরের মাটিতে গিয়ে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। এবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও প্রোটিয়া যুবাদের হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। ৩৩ রানের সহজ জয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা।

ফাইনালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জুনিয়র টাইগারদের হয়ে ৯৫ রান করেছেন রিজান হোসেন। এ ছাড়া ৬৫ রান করেছেন কালাম সিদ্দিকি। জবাবে খেলতে নেমে ৪৮ ওভার ৪ বলে ২৩৬ রানে অল আউট হয় প্রোটিয়ারা।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

২৭০ রানের লক্ষ্য তাড়ায় দারুণ শুরু পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ৩১ বলে ৪০ রান করে আদনান লেগেদিন আউট হলে ভাঙে ৫৯ রানের উদ্বোধনী জুটি। এর ৯ বল পরই ফিরেছেন আরেক ওপেনার জুরিখ ফন শালভিক। তার ব্যাট থেকে এসেছে ২২ বলে ১৯ রান।

দুই ওপেনারের বিদায়ের পর প্রোটিয়াদের রানের চাকায় লাগাম দেয় বাংলাদেশ। তবে মাঝের ওভারগুলোতে মোহাম্মদ বুলবুলিয়া ও জেসন রোয়েলসের ব্যাটে ভালোই জবাব দিচ্ছিলো তারা। কিন্ত এই দুই ব্যাটারকেই ইনিংস বড় করতে দেয়নি বাংলাদেশ। ৩১ রানে ফিরেছেন বুলবুলিয়া আর ৩৫ রান করেছেন জেসন।

এরপর আর কেউই তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে আড়াইশর আগেই অলআউট হয় প্রোটিয়ারা।

চতুর্থ উইকেট জুটিতে ১১৭ রান যোগ করেন রিজান ও কালাম। ৬৫ রান করেছেন কালাম। আর রিজানের ব্যাট থেকে এসেছে ৯৫ রান। রান আউটে কাটা পড়ে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন তিনি।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১০ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট ২০২৫, ১০:২২ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ আগস্ট – গত মাসেই দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে তাদের ঘরের মাটিতে গিয়ে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। এবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও প্রোটিয়া যুবাদের হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। ৩৩ রানের সহজ জয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা।ফাইনালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জুনিয়র টাইগারদের হয়ে ৯৫ রান করেছেন রিজান হোসেন। এ ছাড়া ৬৫ রান করেছেন কালাম সিদ্দিকি। জবাবে খেলতে নেমে ৪৮ ওভার ৪ বলে ২৩৬ রানে অল আউট হয় প্রোটিয়ারা।২৭০ রানের লক্ষ্য তাড়ায় দারুণ শুরু পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ৩১ বলে ৪০ রান করে আদনান লেগেদিন আউট হলে ভাঙে ৫৯ রানের উদ্বোধনী জুটি। এর ৯ বল পরই ফিরেছেন আরেক ওপেনার জুরিখ ফন শালভিক। তার ব্যাট থেকে এসেছে ২২ বলে ১৯ রান।দুই ওপেনারের বিদায়ের পর প্রোটিয়াদের রানের চাকায় লাগাম দেয় বাংলাদেশ। তবে মাঝের ওভারগুলোতে মোহাম্মদ বুলবুলিয়া ও জেসন রোয়েলসের ব্যাটে ভালোই জবাব দিচ্ছিলো তারা। কিন্ত এই দুই ব্যাটারকেই ইনিংস বড় করতে দেয়নি বাংলাদেশ। ৩১ রানে ফিরেছেন বুলবুলিয়া আর ৩৫ রান করেছেন জেসন।এরপর আর কেউই তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে আড়াইশর আগেই অলআউট হয় প্রোটিয়ারা।চতুর্থ উইকেট জুটিতে ১১৭ রান যোগ করেন রিজান ও কালাম। ৬৫ রান করেছেন কালাম। আর রিজানের ব্যাট থেকে এসেছে ৯৫ রান। রান আউটে কাটা পড়ে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন তিনি।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১০ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×