গোপালগঞ্জ, ২০ মে – গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ধান ভর্তি ট্রাক চাপায় ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২০ মে) কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (১৯ মে) রাত সাড়ে ১১টায় উপজেলার কোটালীপাড়া-রাজৈর সড়কের ছিকটিবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার ছিকটিবাড়ী গ্রামের হলধর বাড়ৈর ছেলে শশী ভূষন বাড়ৈ (৬০)।
ইরানের হামলার আশঙ্কায় সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে মার্কিন কূটনীতিকদের সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ওসি মো. জিল্লুর রহমান জানান, শুক্রবার রাতে কোটালীপাড়া থেকে গাছ ভর্তি একটি নছিমন রাধাগঞ্জ যাচ্ছিল। এ সময় ধান ভর্তি একটি ট্রাক পীড়ারবাড়ি থেকে কোটালীপাড়া আসছিল। যানবাহন দুটি ছিকটিবাড়িতে একে অপরকে সাইড দিতে গেলে ধান ভর্তি ট্রাকটি রাস্তার পাশে একটি ঘরের ওপর গিয়ে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় শশী ভূষন নিহত হন।
তিনি আরও জানান, সংবাদ পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট, পুলিশ ও স্থানীয়রা ভোরের দিকে ট্রাক সরিয়ে মরদেহ উদ্ধার করে।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২০ মে ২০২৩
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ধানভর্তি ট্রাক উল্টে পড়ল ঘরে, ঘুমন্ত ব্যক্তির মৃত্যু first appeared on DesheBideshe.




মন্তব্য করুন