হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে সমাবেশ ও পদযাত্রা আগামীকাল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন


ঢাকা, ১২ আগস্ট – এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে আগামীকাল বুধবার (১৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ এবং পরে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। এই কর্মসূচিতে সারাদেশের শিক্ষক-কর্মচারীরা অংশ নেবেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৮ সালে দীর্ঘ আন্দোলনের পর তৎকালীন সরকার ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতা প্রদানের সিদ্ধান্ত কার্যকর করেছিল। তখন প্রতিশ্রুতি ছিল পরবর্তী মেয়াদে জাতীয়করণের। তবে আগের সরকার তা বাস্তবায়ন না করায় শিক্ষকদের আন্দোলন অব্যাহত থাকে।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় শিক্ষা উপদেষ্টা বৈষম্য নিরসনের আশ্বাস দিয়েছিলেন। এ বছরের ১২ ফেব্রুয়ারি থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ২২তম দিনে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি উৎসব ভাতা ২৫ শতাংশ বৃদ্ধি এবং বাজেটে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেন। বাজেটে বরাদ্দ থাকলেও এখনও প্রজ্ঞাপন জারি হয়নি। এজন্য জোট ১০ আগস্টের মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছিল, অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি দেয়।

শিক্ষক সংগঠনগুলো অভিযোগ করেছে, সমাবেশের আগের দিন ১২ আগস্ট পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে, যা অংশগ্রহণে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত হলে তা গণতান্ত্রিক অধিকার চর্চার প্রতি অবজ্ঞা বলে মন্তব্য করেছেন নেতারা।

কর্মসূচি সফল করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত পাঁচজন শিক্ষক-কর্মচারীর উপস্থিতি নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে। সমাবেশে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সদস্য সচিব আখতার হোসেন, শিক্ষা উইংয়ের প্রধান ফয়সাল মাহমুদ শান্তসহ দলটির প্রতিনিধি দল। উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমেরও।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১২ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে সমাবেশ ও পদযাত্রা আগামীকাল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে সমাবেশ ও পদযাত্রা আগামীকাল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ আগস্ট – এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে আগামীকাল বুধবার (১৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ এবং পরে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। এই কর্মসূচিতে সারাদেশের শিক্ষক-কর্মচারীরা অংশ নেবেন।সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৮ সালে দীর্ঘ আন্দোলনের পর তৎকালীন সরকার ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতা প্রদানের সিদ্ধান্ত কার্যকর করেছিল। তখন প্রতিশ্রুতি ছিল পরবর্তী মেয়াদে জাতীয়করণের। তবে আগের সরকার তা বাস্তবায়ন না করায় শিক্ষকদের আন্দোলন অব্যাহত থাকে।বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় শিক্ষা উপদেষ্টা বৈষম্য নিরসনের আশ্বাস দিয়েছিলেন। এ বছরের ১২ ফেব্রুয়ারি থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ২২তম দিনে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি উৎসব ভাতা ২৫ শতাংশ বৃদ্ধি এবং বাজেটে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেন। বাজেটে বরাদ্দ থাকলেও এখনও প্রজ্ঞাপন জারি হয়নি। এজন্য জোট ১০ আগস্টের মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছিল, অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি দেয়।শিক্ষক সংগঠনগুলো অভিযোগ করেছে, সমাবেশের আগের দিন ১২ আগস্ট পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে, যা অংশগ্রহণে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত হলে তা গণতান্ত্রিক অধিকার চর্চার প্রতি অবজ্ঞা বলে মন্তব্য করেছেন নেতারা।কর্মসূচি সফল করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত পাঁচজন শিক্ষক-কর্মচারীর উপস্থিতি নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে। সমাবেশে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সদস্য সচিব আখতার হোসেন, শিক্ষা উইংয়ের প্রধান ফয়সাল মাহমুদ শান্তসহ দলটির প্রতিনিধি দল। উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমেরও।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১২ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×