হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দীর্ঘ ১২ বছর পর সিরিয়া সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৯ এপ্রিল ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন


দামেস্ক, ১৮ এপ্রিল – সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ১২ বছরের মধ্যে প্রথম সিরিয়া সফরে মঙ্গলবার দামেস্কে পৌঁছেছেন। সৌদি অর্থায়নে পরিচালিত আল অ্যারাবিয়া টেলিভিশনে এই সফরের খবর দেওয়া হয়েছে।

এদিন বিকেলে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করেন। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো সৌদি আরব সফরের কয়েক দিন পর এ খবর এলো। প্রিন্স ফয়সালকে বিমানবন্দরে স্বাগত জানান প্রেসিডেন্সি বিষয়ক মন্ত্রী মনসুর আজম।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

সফরের সময় রিয়াদ এবং দামেস্ক—উভয়ই তাদের মধ্যে কনস্যুলার পরিষেবা এবং ফ্লাইট পুনরায় চালু করতে সম্মত হয়।

রিয়াদ ২০১১ সালে দামেস্ক থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে এবং বাশার আল-আসাদ সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। গণতন্ত্রপন্থী বিক্ষোভে মারাত্মক দমনপীড়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

উল্লেখ্য, কায়রোভিত্তিক আরব লীগে সিরিয়ার সদস্য পদ পুনঃপ্রবর্তনের সম্ভাব্য প্রতিবেদনের মধ্যে সিরিয়ার সরকার সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকটি আরবদেশের সঙ্গে সরকারি সফর এবং যোগাযোগ বিনিময় করতে শুরু করেছে।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ১৮ এপ্রিল ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দীর্ঘ ১২ বছর পর সিরিয়া সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দীর্ঘ ১২ বছর পর সিরিয়া সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৯ এপ্রিল ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] দামেস্ক, ১৮ এপ্রিল – সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ১২ বছরের মধ্যে প্রথম সিরিয়া সফরে মঙ্গলবার দামেস্কে পৌঁছেছেন। সৌদি অর্থায়নে পরিচালিত আল অ্যারাবিয়া টেলিভিশনে এই সফরের খবর দেওয়া হয়েছে। এদিন বিকেলে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করেন। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো সৌদি আরব সফরের কয়েক দিন পর এ খবর এলো। প্রিন্স ফয়সালকে বিমানবন্দরে স্বাগত জানান প্রেসিডেন্সি বিষয়ক মন্ত্রী মনসুর আজম। সফরের সময় রিয়াদ এবং দামেস্ক—উভয়ই তাদের মধ্যে কনস্যুলার পরিষেবা এবং ফ্লাইট পুনরায় চালু করতে সম্মত হয়। রিয়াদ ২০১১ সালে দামেস্ক থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে এবং বাশার আল-আসাদ সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। গণতন্ত্রপন্থী বিক্ষোভে মারাত্মক দমনপীড়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। উল্লেখ্য, কায়রোভিত্তিক আরব লীগে সিরিয়ার সদস্য পদ পুনঃপ্রবর্তনের সম্ভাব্য প্রতিবেদনের মধ্যে সিরিয়ার সরকার সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকটি আরবদেশের সঙ্গে সরকারি সফর এবং যোগাযোগ বিনিময় করতে শুরু করেছে। সূত্র: কালের কন্ঠআইএ/ ১৮ এপ্রিল ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×