হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টাকা না দিলে ইয়াবা মামলায় ফাঁসানোর হুমকি, ২ পুলিশ সদস্যকে বরখাস্ত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন


চট্টগ্রাম, ১২ আগস্ট – ঘুষ না পেয়ে এক ব্যক্তিকে ইয়াবা মামলায় ফাঁসানোর অভিযোগে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া এই দুই পুলিশ সদস্য হলেন উপপরিদর্শক (এসআই) মো. মোহসিন এবং কনস্টেবল মো. আজাদ।

মঙ্গলবার (১২ আগস্ট) সিএমপির গোয়েন্দা বিভাগে কর্মরত এই দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়। তাদের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছিল।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

জানা গেছে, গত সোমবার চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকার বাসিন্দা সাবিনা আক্তার তার ভাই জাকির হোসেনকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ এনে চট্টগ্রাম অতিরিক্ত মুখ্য মহানগর আদালতে মামলা করেন।

সাবিনা মামলার এজাহারে বলেন, গত ২২ জুলাই তার ভাইকে কদমতলী মোড় থেকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই দুই পুলিশ সদস্য জাকিরের পরিবারের কাছে এক লাখ টাকা দাবি করেন। টাকা দিলে মামলায় তিন হাজার ইয়াবার বদলে মাত্র ৪০০ পিস উদ্ধার দেখানো হবে, আর দুই লাখ টাকা দিলে কোনো মামলা ছাড়াই তাকে ছেড়ে দেওয়া হবে। পরিবার টাকা না দেওয়ায় ৪০০ পিস ইয়াবা উদ্ধারের অভিযোগে তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা করা হয়।

মামলা গ্রহণ করে আদালত তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১২ আগস্ট ২০২৫

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টাকা না দিলে ইয়াবা মামলায় ফাঁসানোর হুমকি, ২ পুলিশ সদস্যকে বরখাস্ত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টাকা না দিলে ইয়াবা মামলায় ফাঁসানোর হুমকি, ২ পুলিশ সদস্যকে বরখাস্ত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ১২ আগস্ট – ঘুষ না পেয়ে এক ব্যক্তিকে ইয়াবা মামলায় ফাঁসানোর অভিযোগে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া এই দুই পুলিশ সদস্য হলেন উপপরিদর্শক (এসআই) মো. মোহসিন এবং কনস্টেবল মো. আজাদ।মঙ্গলবার (১২ আগস্ট) সিএমপির গোয়েন্দা বিভাগে কর্মরত এই দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়। তাদের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছিল।জানা গেছে, গত সোমবার চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকার বাসিন্দা সাবিনা আক্তার তার ভাই জাকির হোসেনকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ এনে চট্টগ্রাম অতিরিক্ত মুখ্য মহানগর আদালতে মামলা করেন।সাবিনা মামলার এজাহারে বলেন, গত ২২ জুলাই তার ভাইকে কদমতলী মোড় থেকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই দুই পুলিশ সদস্য জাকিরের পরিবারের কাছে এক লাখ টাকা দাবি করেন। টাকা দিলে মামলায় তিন হাজার ইয়াবার বদলে মাত্র ৪০০ পিস উদ্ধার দেখানো হবে, আর দুই লাখ টাকা দিলে কোনো মামলা ছাড়াই তাকে ছেড়ে দেওয়া হবে। পরিবার টাকা না দেওয়ায় ৪০০ পিস ইয়াবা উদ্ধারের অভিযোগে তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা করা হয়।মামলা গ্রহণ করে আদালত তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।সূত্র: আরটিভি নিউজএনএন/ ১২ আগস্ট ২০২৫  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×