হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসন সুবিধা নিশ্চিতে কাজ করছে ডিএনসিসি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন


ঢাকা, ১৩ আগস্ট – প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসন সুবিধা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব, আর সে লক্ষ্যেই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নানা কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ।

বুধবার (১৩ আগস্ট) ডিএনসিসি কনফারেন্স রুমে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। পরিচ্ছন্নতাকর্মী কমিউনিটির আবাসন নিশ্চিত বিষয়ক এ সেমিনারটি যৌথভাবে আয়োজন করে ডিএনসিসি, কো-হ্যাবিট বাংলাদেশ এবং প্ল্যাটফর্ম অফ কমিউনিটি অ্যাকশন অ্যান্ড আর্কিটেকচার।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

অনুষ্ঠানে গাবতলী ও মিরপুরের পরিচ্ছন্নতাকর্মী কমিউনিটির সদস্যরা অংশ নেন। এছাড়া দেশের শীর্ষস্থানীয় নগর পরিকল্পনাবিদ, শিক্ষাবিদ, আইনজীবী, ওয়াটার এইড, হ্যাবিটেট ফর হিউম্যানিটি, ব্লাস্ট, গ্রামবাংলা উন্নয়ন কমিটি, ভূমিজ, নগর আবাদসহ বিভিন্ন এনজিও ও আবাসন অধিকার আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলমসহ ডিএনসিসির সব বিভাগীয় প্রধানও সেমিনারে যোগ দেন।

আলোচনায় বক্তারা বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা নগরজীবনের অপরিহার্য অংশ এবং নিরাপদ আবাসন তাদের মৌলিক অধিকার। কমিউনিটি-নেতৃত্বাধীন আবাসন কেবল নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে না, বরং নগরের আর্থিক, সামাজিক ও স্বাস্থ্যগত উন্নয়নেও ভূমিকা রাখে।

ডিএনসিসি পরিচ্ছন্নতাকর্মীদের জন্য এরই মধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং তাদের নিজস্ব প্রচেষ্টাকে সহায়তা করতে বদ্ধপরিকর।কমিউনিটি-নেতৃত্বাধীন কার্যক্রমকে অনুমোদন, উৎসাহ ও সহ সৃজনের মাধ্যমে সফল মডেল গড়ে তোলা গেলে তা সারাদেশে বিস্তার লাভ করতে পারে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৩ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসন সুবিধা নিশ্চিতে কাজ করছে ডিএনসিসি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসন সুবিধা নিশ্চিতে কাজ করছে ডিএনসিসি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ আগস্ট – প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসন সুবিধা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব, আর সে লক্ষ্যেই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নানা কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ।বুধবার (১৩ আগস্ট) ডিএনসিসি কনফারেন্স রুমে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। পরিচ্ছন্নতাকর্মী কমিউনিটির আবাসন নিশ্চিত বিষয়ক এ সেমিনারটি যৌথভাবে আয়োজন করে ডিএনসিসি, কো-হ্যাবিট বাংলাদেশ এবং প্ল্যাটফর্ম অফ কমিউনিটি অ্যাকশন অ্যান্ড আর্কিটেকচার।অনুষ্ঠানে গাবতলী ও মিরপুরের পরিচ্ছন্নতাকর্মী কমিউনিটির সদস্যরা অংশ নেন। এছাড়া দেশের শীর্ষস্থানীয় নগর পরিকল্পনাবিদ, শিক্ষাবিদ, আইনজীবী, ওয়াটার এইড, হ্যাবিটেট ফর হিউম্যানিটি, ব্লাস্ট, গ্রামবাংলা উন্নয়ন কমিটি, ভূমিজ, নগর আবাদসহ বিভিন্ন এনজিও ও আবাসন অধিকার আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলমসহ ডিএনসিসির সব বিভাগীয় প্রধানও সেমিনারে যোগ দেন।আলোচনায় বক্তারা বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা নগরজীবনের অপরিহার্য অংশ এবং নিরাপদ আবাসন তাদের মৌলিক অধিকার। কমিউনিটি-নেতৃত্বাধীন আবাসন কেবল নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে না, বরং নগরের আর্থিক, সামাজিক ও স্বাস্থ্যগত উন্নয়নেও ভূমিকা রাখে।ডিএনসিসি পরিচ্ছন্নতাকর্মীদের জন্য এরই মধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং তাদের নিজস্ব প্রচেষ্টাকে সহায়তা করতে বদ্ধপরিকর।কমিউনিটি-নেতৃত্বাধীন কার্যক্রমকে অনুমোদন, উৎসাহ ও সহ সৃজনের মাধ্যমে সফল মডেল গড়ে তোলা গেলে তা সারাদেশে বিস্তার লাভ করতে পারে।সূত্র: জাগো নিউজএনএন/ ১৩ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×