হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষায় কঠোর অবস্থানে চসিক মেয়র

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ১১:১৭ অপরাহ্ন


চট্টগ্রাম, ১৩ আগস্ট – নগরীর সৌন্দর্য রক্ষায় কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

বুধবার (১৩ আগস্ট) সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে চকবাজার এলাকায় অবৈধ ব্যানার ও পোস্টার অপসারণ কার্যক্রমে অংশ নেন তিনি।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

ডা. শাহাদাত হোসেন বলেন, যত্রতত্র ব্যানার-পোস্টার লাগানো নগরের সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমি আমার দলের নেতাকর্মীদের অনুরোধ করেছি এসব লাগানো থেকে বিরত থাকতে। এমনকি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নির্দেশ দিয়েছেন শহরের সৌন্দর্য রক্ষায় যত্রতত্র ব্যানার লাগানো থেকে সবাইকে বিরত থাকতে।

তিনি শিক্ষার্থীদের অংশগ্রহণকে ইতিবাচক ও অনুকরণীয় উল্লেখ করে বলেন, শহর আমাদের, পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের সবার। ভবিষ্যতে বিজ্ঞাপন শুধু সিটি কর্পোরেশনের অনুমোদিত ডিজিটাল বিলবোর্ডের মাধ্যমেই দেওয়া যাবে। কাপড় বা প্লাস্টিকের সাইনবোর্ড আর অনুমোদিত হবে না এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

মেয়র বলেন, রাজনৈতিক বিভাজন নয়, ঐক্যের মাধ্যমে আমরা একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই। এসময় তিনি নগরের রাস্তাঘাট ও ব্রিজগুলো ভারী যানবাহনের চাপে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষায় কঠোর অবস্থানে চসিক মেয়র

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষায় কঠোর অবস্থানে চসিক মেয়র

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ১১:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ১৩ আগস্ট – নগরীর সৌন্দর্য রক্ষায় কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।বুধবার (১৩ আগস্ট) সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে চকবাজার এলাকায় অবৈধ ব্যানার ও পোস্টার অপসারণ কার্যক্রমে অংশ নেন তিনি।ডা. শাহাদাত হোসেন বলেন, যত্রতত্র ব্যানার-পোস্টার লাগানো নগরের সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমি আমার দলের নেতাকর্মীদের অনুরোধ করেছি এসব লাগানো থেকে বিরত থাকতে। এমনকি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নির্দেশ দিয়েছেন শহরের সৌন্দর্য রক্ষায় যত্রতত্র ব্যানার লাগানো থেকে সবাইকে বিরত থাকতে।তিনি শিক্ষার্থীদের অংশগ্রহণকে ইতিবাচক ও অনুকরণীয় উল্লেখ করে বলেন, শহর আমাদের, পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের সবার। ভবিষ্যতে বিজ্ঞাপন শুধু সিটি কর্পোরেশনের অনুমোদিত ডিজিটাল বিলবোর্ডের মাধ্যমেই দেওয়া যাবে। কাপড় বা প্লাস্টিকের সাইনবোর্ড আর অনুমোদিত হবে না এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।মেয়র বলেন, রাজনৈতিক বিভাজন নয়, ঐক্যের মাধ্যমে আমরা একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই। এসময় তিনি নগরের রাস্তাঘাট ও ব্রিজগুলো ভারী যানবাহনের চাপে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×