হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিজেদের জনপ্রিয় পানীয় পান না করতে জরুরি নির্দেশনা দিলো কোকাকোলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন


ওয়াশিংটন, ১৩ আগস্ট – পানি শোধনে ব্যবহৃত জীবানুনাশক থেকে উৎপাদিত রাসায়নিক ক্লোরেট উচ্চমাত্রায় থাকতে পারে— পরীক্ষায় এমন তথ্য পাওয়ার পর নিজেদের উৎপাদিত একটি জনপ্রিয় পানীয় পান না করতে জরুরি নির্দেশনা দিয়েছে কোকাকোলা।

তাদের আপেল জুস ‘অ্যাপলটাইজারের’ এর নির্দিষ্ট একটি ব্যাচে উচ্চমাত্রায় ক্লোরিট পাওয়া গেছে। এরপর এমন নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব অ্যাপলটাইজারের গায়ে কোড ৩২৮ জিই থেকে ৩৩৮ জিই পর্যন্ত লেখা আছে সেগুলো অনিরাপদ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এগুলোর মেয়াদ ছিল ৩০ নভেম্বর অথবা ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই কোডগুলো প্রত্যেকটি ক্যানের নিচে লেখা আছে। এই অ্যাপলটাইজার দক্ষিণ আফ্রিকায় উৎপাদন করে কোকাকোলা। এরপর সেগুলো যুক্তরাজ্যসহ অন্যান্য দেশে পাঠায়। বাংলাদেশ কোকাকোলার অ্যাপলটাইজার আমদানি করে না।

আরও পড়ুন

বিশ্ববাজারে সোনার বড় দরপতন: এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্ন দামে মূল্যবান এই ধাতু

ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস জানিয়েছে, যুক্তরাজ্যের সুপারমার্কেটগুলো থেকে এই পণ্যের নির্দিষ্ট ব্যাচ সরিয়ে নেওয়া হয়েছে। এরমধ্যে অন্যতম বড় সুপারমার্কেট ও খুচরা বিক্রেতা সেইন্সবারি— যারা পণ্যটি বিপুল পরিমাণে মজুদ করেছিল, তারা নির্দিষ্ট ব্যাচের এ পণ্য না খাওয়ার জন্য নির্দেশনা দিয়েছে। সঙ্গে যারা এগুলো কিনেছেন সেগুলো ফেরত দিতে বলেছে। ফেরত দিলে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছে তারা।

এক বিবৃতিতে সুপারমার্কেটটি বলেছে, “যেসব ক্রেতা উপরোল্লিখিত পণ্য কিনেছেন তাদের সেগুলো পান না করার আহ্বান জানাচ্ছি আমরা। এগুলো সেইন্সবারির নিকটস্থ দোকানে ফেরত দিয়ে সম্পূর্ণ অর্থ নিয়ে যান। এ ইস্যুতে অন্য কোনো পণ্যে সমস্যা হয়নি। যেকোনো ধরনের অসুবিধার জন্য অ্যাপেলটাইজার ক্ষমাপ্রার্থী।”

পানি পরিশোধনের জন্য খাবারে সামান্য পরিমাণে ক্লোরেট থাকতে পারে। তবে বেশি পরিমাণে খেলে এগুলো স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। এটি বেশি পরিমাণে খেলে আয়োডিন গ্রহণের ক্ষেত্রে সমস্যা হতে পারে। যা বিশেষ করে শিশুদের জন্য উদ্বেগজনক।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নিজেদের জনপ্রিয় পানীয় পান না করতে জরুরি নির্দেশনা দিলো কোকাকোলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিজেদের জনপ্রিয় পানীয় পান না করতে জরুরি নির্দেশনা দিলো কোকাকোলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১৩ আগস্ট – পানি শোধনে ব্যবহৃত জীবানুনাশক থেকে উৎপাদিত রাসায়নিক ক্লোরেট উচ্চমাত্রায় থাকতে পারে— পরীক্ষায় এমন তথ্য পাওয়ার পর নিজেদের উৎপাদিত একটি জনপ্রিয় পানীয় পান না করতে জরুরি নির্দেশনা দিয়েছে কোকাকোলা।তাদের আপেল জুস ‘অ্যাপলটাইজারের’ এর নির্দিষ্ট একটি ব্যাচে উচ্চমাত্রায় ক্লোরিট পাওয়া গেছে। এরপর এমন নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব অ্যাপলটাইজারের গায়ে কোড ৩২৮ জিই থেকে ৩৩৮ জিই পর্যন্ত লেখা আছে সেগুলো অনিরাপদ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এগুলোর মেয়াদ ছিল ৩০ নভেম্বর অথবা ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই কোডগুলো প্রত্যেকটি ক্যানের নিচে লেখা আছে। এই অ্যাপলটাইজার দক্ষিণ আফ্রিকায় উৎপাদন করে কোকাকোলা। এরপর সেগুলো যুক্তরাজ্যসহ অন্যান্য দেশে পাঠায়। বাংলাদেশ কোকাকোলার অ্যাপলটাইজার আমদানি করে না।ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস জানিয়েছে, যুক্তরাজ্যের সুপারমার্কেটগুলো থেকে এই পণ্যের নির্দিষ্ট ব্যাচ সরিয়ে নেওয়া হয়েছে। এরমধ্যে অন্যতম বড় সুপারমার্কেট ও খুচরা বিক্রেতা সেইন্সবারি— যারা পণ্যটি বিপুল পরিমাণে মজুদ করেছিল, তারা নির্দিষ্ট ব্যাচের এ পণ্য না খাওয়ার জন্য নির্দেশনা দিয়েছে। সঙ্গে যারা এগুলো কিনেছেন সেগুলো ফেরত দিতে বলেছে। ফেরত দিলে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছে তারা।এক বিবৃতিতে সুপারমার্কেটটি বলেছে, “যেসব ক্রেতা উপরোল্লিখিত পণ্য কিনেছেন তাদের সেগুলো পান না করার আহ্বান জানাচ্ছি আমরা। এগুলো সেইন্সবারির নিকটস্থ দোকানে ফেরত দিয়ে সম্পূর্ণ অর্থ নিয়ে যান। এ ইস্যুতে অন্য কোনো পণ্যে সমস্যা হয়নি। যেকোনো ধরনের অসুবিধার জন্য অ্যাপেলটাইজার ক্ষমাপ্রার্থী।”পানি পরিশোধনের জন্য খাবারে সামান্য পরিমাণে ক্লোরেট থাকতে পারে। তবে বেশি পরিমাণে খেলে এগুলো স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। এটি বেশি পরিমাণে খেলে আয়োডিন গ্রহণের ক্ষেত্রে সমস্যা হতে পারে। যা বিশেষ করে শিশুদের জন্য উদ্বেগজনক। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×