হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে বিজিবির অভিযানে জব্দ ১ হাজার ৩২১ কোটি টাকার মাদক ধ্বংস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন


কক্সবাজার, ১৩ আগস্ট – কক্সবাজারে বিজিবির অভিযানে গত এক বছরে উদ্ধার হওয়া আনুমানিক এক হাজার ৩২১ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ১১৬ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদক ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবির কক্সবাজার রিজিয়ন কার্যালয় মাঠে কক্সবাজার ও বান্দরবান সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা মাদক দ্রব্যগুলো নষ্ট করা হয়।

আরও পড়ুন

ছেলেকে নিয়ে সংসদে মির্জা আব্বাস, রাজনীতিতে আসা নিয়ে যা বললেন

এসব মাদকের মধ্যে রয়েছে – ২ কোটি ৩৩ হাজার ৯৪৯ পিস ইয়াবা, ১৪০ কেজি ৪৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৬১ হাজার ৪৯১ ক্যান বিয়ার, ২২ হাজার ১৫৫ বোতল বিদেশি মদ, ২৬ কেজি হেরোইন ১৬৯ বোতল ফেন্সিডিল ৫২ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ১৮০০ লিটার বাংলা মদ, ১৯২ ক্যান কমান্ডো অ্যানার্জি ড্রিংক, ৫৪০ কৌটা বার্মিজ জর্দা, ৪ কেজি ৪০৫ গ্রাম কোকেন, ২ বোতল হুইস্কি, ৩ লাখ ৩৭ হাজার ৬৪২ প্যাকেট সিগারেট, ৪ কেজি আফিম।

অনুষ্ঠানে বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিজিবি প্রথাগত সীমান্ত রক্ষার পাশাপাশি মাদকদ্রব্য নির্মূলে নিরলসভাবে কাজ করছে। বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাদক প্রবন এলাকায় সকল শ্রেণীপেশার নাগরিক ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে মাদকপাচার প্রতিরোধে সামাজিক সংগঠন গড়ে তুলতে কার্যকরী ভূমিকা পালন করতে হবে।

মাদকপাচারকারি ও চোরাকারবারিরা যাতে সংশ্লিষ্টদের কোনো ধরনের আনুকূল্য না পায় – এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

অন্যান্যদের মধ্যে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দিন শাহীন, র‌্যাব-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম), মো. শাহীদুল ইসলাম, বান্দরবানের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নামজুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৩ আগস্ট ২০২৫

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::কক্সবাজারে বিজিবির অভিযানে জব্দ ১ হাজার ৩২১ কোটি টাকার মাদক ধ্বংস first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে বিজিবির অভিযানে জব্দ ১ হাজার ৩২১ কোটি টাকার মাদক ধ্বংস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে বিজিবির অভিযানে জব্দ ১ হাজার ৩২১ কোটি টাকার মাদক ধ্বংস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজার, ১৩ আগস্ট – কক্সবাজারে বিজিবির অভিযানে গত এক বছরে উদ্ধার হওয়া আনুমানিক এক হাজার ৩২১ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ১১৬ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদক ধ্বংস করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবির কক্সবাজার রিজিয়ন কার্যালয় মাঠে কক্সবাজার ও বান্দরবান সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা মাদক দ্রব্যগুলো নষ্ট করা হয়। এসব মাদকের মধ্যে রয়েছে – ২ কোটি ৩৩ হাজার ৯৪৯ পিস ইয়াবা, ১৪০ কেজি ৪৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৬১ হাজার ৪৯১ ক্যান বিয়ার, ২২ হাজার ১৫৫ বোতল বিদেশি মদ, ২৬ কেজি হেরোইন ১৬৯ বোতল ফেন্সিডিল ৫২ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ১৮০০ লিটার বাংলা মদ, ১৯২ ক্যান কমান্ডো অ্যানার্জি ড্রিংক, ৫৪০ কৌটা বার্মিজ জর্দা, ৪ কেজি ৪০৫ গ্রাম কোকেন, ২ বোতল হুইস্কি, ৩ লাখ ৩৭ হাজার ৬৪২ প্যাকেট সিগারেট, ৪ কেজি আফিম। অনুষ্ঠানে বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিজিবি প্রথাগত সীমান্ত রক্ষার পাশাপাশি মাদকদ্রব্য নির্মূলে নিরলসভাবে কাজ করছে। বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাদক প্রবন এলাকায় সকল শ্রেণীপেশার নাগরিক ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে মাদকপাচার প্রতিরোধে সামাজিক সংগঠন গড়ে তুলতে কার্যকরী ভূমিকা পালন করতে হবে। মাদকপাচারকারি ও চোরাকারবারিরা যাতে সংশ্লিষ্টদের কোনো ধরনের আনুকূল্য না পায় – এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। অন্যান্যদের মধ্যে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দিন শাহীন, র‌্যাব-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম), মো. শাহীদুল ইসলাম, বান্দরবানের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নামজুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্র: ঢাকা পোস্ট এনএন/ ১৩ আগস্ট ২০২৫সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::কক্সবাজারে বিজিবির অভিযানে জব্দ ১ হাজার ৩২১ কোটি টাকার মাদক ধ্বংস first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×