হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা সমস্যা নিয়ে কক্সবাজারে আন্তর্জাতিক সেমিনার করবে সরকার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন

কক্সবাজারে রোহিঙ্গা সমস্যা নিয়ে আগামী ২৫ আগস্ট সরকার আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করবে বলে জানয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আগমনের ৮ বছর পূর্তি উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হচ্ছে। সেমিনারে বিভিন্ন দেশ থেকে প্রায় অর্ধশতাধিক বিশিষ্ট ব্যক্তি অংশ নেবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র সচিব পর্যায়ের ব্যক্তিরাও অংশগ্রহণ করতে পারেন।

শফিকুল আলম জানান, আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের আয়োজনে নিউইয়র্কে রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক সেমিনার হবে। সেমিনারে সহ- সহযোগী হিসেবে কাজ করবে মালয়েশিয়া ও ফিনল্যান্ড। এছাড়া কাতারের দোহাতে রোহিঙ্গা সমস্যা নিয়ে আরও একটি বড় সেমিনার হবে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

আরও পড়ুন

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসসহ ৩ খেলায় নিয়মিত অনুশীলনের নির্দেশ

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

লীড নিউজ
Card Image

রোহিঙ্গা সমস্যা নিয়ে কক্সবাজারে আন্তর্জাতিক সেমিনার করবে সরকার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা সমস্যা নিয়ে কক্সবাজারে আন্তর্জাতিক সেমিনার করবে সরকার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারে রোহিঙ্গা সমস্যা নিয়ে আগামী ২৫ আগস্ট সরকার আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করবে বলে জানয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আগমনের ৮ বছর পূর্তি উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হচ্ছে। সেমিনারে বিভিন্ন দেশ থেকে প্রায় অর্ধশতাধিক বিশিষ্ট ব্যক্তি অংশ নেবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র সচিব পর্যায়ের ব্যক্তিরাও অংশগ্রহণ করতে পারেন। শফিকুল আলম জানান, আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের আয়োজনে নিউইয়র্কে রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক সেমিনার হবে। সেমিনারে সহ- সহযোগী হিসেবে কাজ করবে মালয়েশিয়া ও ফিনল্যান্ড। এছাড়া কাতারের দোহাতে রোহিঙ্গা সমস্যা নিয়ে আরও একটি বড় সেমিনার হবে। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×